Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মানহানির মামলায় রাহুলকে তলব এবার বেঙ্গালুরুর কোর্টের,অভিযোগ, বিজেপিকে দুর্নীতিবাজ বলেছেন

মানহানির একটি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এবার তলব করল বেঙ্গালুরুর একটি নিম্ন আদালত।

মানহানির মামলায় রাহুলকে তলব এবার বেঙ্গালুরুর কোর্টের,অভিযোগ, বিজেপিকে দুর্নীতিবাজ বলেছেন

মানহানির মামলায় রাহুলকে তলব

শেষ আপডেট: 3 June 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: মানহানির একটি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এবার তলব করল বেঙ্গালুরুর একটি নিম্ন আদালত। ৭ জুন তাঁরে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার একই মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার। 

রাহুল গান্ধীকে ওই মামলায় এর আগে দু’বার তলব করেছিল আদালত। আইনজীবী মারফত সময় চেয়ে নেন তিনি। শেষবার লোকসভা ভোটের প্রচারে ব্যস্ততার কারণে ছাড় দেওয়া হয়। 

রাহুল-সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কর্নাটক বিজেপির সাধারণ সম্পাদক এস কেশব প্রসাদ। গত বছর মে মাসে কর্নাটকে বিধানসভার ভোটে ক্ষমতায় ফেরে কংগ্রেস। নির্বাচনে হাত শিবিরের অন্যতম ইস্যু ছিল বিজেপি সরকারের দুর্নীতি। কংগ্রেস প্রচার করে বিজেপি সরকারের সময়ে যে কোনও কাজে ঘুষ দিতে হয়। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী হতে গেলেও বিজেপি টাকা নেয়। দল অভিযোগ করে মুখ্যমন্ত্রী হতে আড়াই হাজার কোটি টাকা গুণতে হয়। 

সভা-সমিতির পাশাপাশি কংগ্রেস সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও এই অভিযোগ করে। পাতাজোড়া বিজ্ঞাপনে বিজেপিকে চোর, সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দল বলে উল্লেখ করা হয়। সোমবার আদালত থেকে জামিন পাওয়ার পর ফের কর্নাটের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার বলেছেন, এখনও বলছি, এ রাজ্যের বিজেপি সবচেয়ে দুর্নীতিগ্রস্থ। বিজেপি নেতা প্রসাদ রাহুল গান্ধীকেও এই মামলায় যুক্ত করেছেন। যদিও দলের তরফে আদালতে পিটিশন দাখিল করে বলা হয়, ওই বিজ্ঞাপনের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতির কোনও সম্পর্ক নেই। কিন্তু বিচারক রাহুলের বক্তব্য না শুনে তাঁকে মামলা থেকে রেহাই দিতে রাজি হননি।


```