Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বান্দ্রা আদৌ নিরাপদ? বলিউডে যেন রিল লাইফ মিলে যাচ্ছে রিয়েল লাইফের সঙ্গে, সইফ-কাণ্ডে আতঙ্ক

লীলাবতী হাসপাতালে সইফের শরীরে অস্ত্রোপচার হয়েছে। সূত্রের খবর, তাঁর শরীরে ছ'টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যার মধ্যে দু’টি গুরুতর (Saif Ali Khan Knife Attack)।

বান্দ্রা আদৌ নিরাপদ? বলিউডে যেন রিল লাইফ মিলে যাচ্ছে রিয়েল লাইফের সঙ্গে, সইফ-কাণ্ডে আতঙ্ক

বান্দ্রায় তিন বড় অপরাধ।

শেষ আপডেট: 16 January 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা। ফিল্মি তারকাদের বাসভূমি। আর সেই বান্দ্রা এখন যেন অপরাধের এপিসেন্টারে পরিণত হয়েছে। একের পর এক বড় তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপর হামলার ঘটনায় বান্দ্রা বারবার উঠে আসছে হেডলাইনে। বৃহস্পতিবার গভীর রাতে বলিউড অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে এক দুষ্কৃতী ছুরি মেরে পালিয়ে যায় (Saif Ali Khan Knife Attack)।

লীলাবতী হাসপাতালে সইফের শরীরে অস্ত্রোপচার হয়েছে। সূত্রের খবর, তাঁর শরীরে ছ'টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যার মধ্যে দু’টি গুরুতর।

পুলিশ জানিয়েছে, অপরিচিত ওই ব্যক্তি সইফের সঙ্গে ধস্তাধস্তি করার সময় তাঁকে ছুরিকাঘাত করে। করিনা পরে এক বিবৃতিতে জানান, ‘সপরিবারে আমরা নিরাপদে আছি।’

শিবসেনা (ইউবিটি)-র নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রশ্ন তুলেছেন, ‘বান্দ্রা তারকাদের ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে নিরাপত্তা থাকা উচিত। কিন্তু তা কেন নেই? তারকাদের উপর আক্রমণ হলে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’

তিনটি বড় অপরাধ বান্দ্রায়

সইফের উপর হামলার ঘটনাটি গত এক বছরে বান্দ্রায় তৃতীয় বড় অপরাধের ঘটনা। অক্টোবর ২০২৪-এ, এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে তাঁর ছেলে জিশানের অফিসের সামনে গুলি করে হত্যা করা হয়। দুষ্কৃতীরা ছয়টি গুলি চালায়, যার মধ্যে তিনটি বাবার শরীরে লাগে। ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত।

এর আগে, ২০২৪-এর এপ্রিল মাসে সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা ঘটে। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর সদস্যরা এই হামলার পরিকল্পনা করেছিল বলে জানায় পুলিশ। সলমন সম্প্রতি তাঁর বাড়ির সুরক্ষা ব্যবস্থা উন্নত করেছেন, যার মধ্যে রয়েছে বুলেটপ্রুফ ব্যালকনি এবং হাই-রেজোলিউশন সিসিটিভি ক্যামেরা।

এর পরে ঘটে গেল সইফ আলি খানের ঘটনা।

মুম্বই আন্ডারওয়ার্ল্ডের ঘটনা, সমুদ্র পথে চোরা চালান ইত্যাদি বিষয় সেই সত্তরের দশক থেকে হিন্দি সিনেমার প্রতিপাদ্য ছিল। অপরাধ মানেই যেন মুম্বই। দাউদ, ছোটা রাজন, পুলিশি এনকাউন্টার মায় মুম্বইয়ের একটা দিক বাস্তবেই অন্ধকারময়। তবু তা গত কয়েক বছরে সেই সব কার্যকলাপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। এনকাউন্টারের ঘটনা ইদানীং কমই শোনা যায়। তবে বলিউডের উপর হামলার ঘটনা ঘটছে বেশ ঘন ঘন। বলিউডে রিল লাইফের সঙ্গে রিয়েল লাইফের যেন ফারাক নেই।

প্রিয়াঙ্কা চতুর্বেদী দাবি করেছেন, ‘মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থার উপর উদ্দেশ্যপ্রণোদিত আঘাত করা হচ্ছে।’ পুলিশের একাধিক দল দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে একের পর এক ঘটনায় মুম্বই পুলিশের ভূমিকা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

বান্দ্রার অভিজাত বৃত্ত ও তারকাদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি এখন তুঙ্গে। যদিও পুলিশ জানিয়েছে, তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে বদ্ধপরিকর।


```