Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বৈশাখীতে মেতে উঠতে চলেছে পাঞ্জাব, হরিয়ানা, ফসল কাটার উৎসব মিলে যাবে ভাংরার তালে

শিখদের কাছে দিনটির গুরুত্ব অপরিসীম

বৈশাখীতে মেতে উঠতে চলেছে পাঞ্জাব, হরিয়ানা, ফসল কাটার উৎসব মিলে যাবে ভাংরার তালে

১৩ এপ্রিল উত্তর ভারতীয় রাজ্য পাঞ্জাবে ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে বৈশাখী উৎসব। ফাইল ছবি

শেষ আপডেট: 12 April 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির কাছে যেমন পয়লা বৈশাখের গুরুত্ব অপরিসীম। তেমনই পাঞ্জাবেও এই সময় হয় ফসল কাটার উৎসব বৈশাখী। এ বছর আগামিকাল, ১৩ এপ্রিল উত্তর ভারতীয় রাজ্য পাঞ্জাবে ধুমধামের সঙ্গে পালিত হতে চলেছে বৈশাখী উৎসব। শুধু পাঞ্জাব নয়, পৃথিবীর যে প্রান্তসীমায় শিখ সম্প্রদায়ের মানুষ আছেন, সেখানেই ভক্তি ও নিষ্ঠা সহকারে পালিত হয় এই ফসল ঘরে তোলার এই উৎসব। বৈশাখীর সঙ্গে জড়িয়ে রয়েছে পাঞ্জাবের শিখ ধর্ম, সংস্কৃতি এবং ঐতিহাসিক পরাম্পরা।

বৈশাখী হল ফসলের উৎসব। শস্যশ্যামলা কৃষিপ্রধান রাজ্য পাঞ্জাবে একসময় রবি মরশুমের শস্য উঠত এই সময়। তাই সুপ্রাচীনকাল থেকে শিখরা এই উৎসব পালন করে আসছেন। ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য একসুতোয় জড়িয়ে রয়েছে এই উৎসবে। প্রধানত সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য পালন করা হয় বৈশাখী। পাঞ্জাবের পাশাপাশি হরিয়ানাতেও একইভাবে পালিত হয় এই উৎসব।

সূর্য সিদ্ধান্ত মতে এটা দিনপঞ্জিকার প্রথম মাসের প্রথম দিন। জেনে নেওয়া যাক, কেন, কীভাবে দিনটি পালিত হয় এবং কী তার গুরুত্ব।

বৈশাখী কেন পালিত হয়?

রবি শস্যের উৎপাদন এবং নতুন ফসল কাটার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন কৃষকরা। চৈত্রের অবসানে পঞ্জিকামতে বৈশাখের প্রথমদিনে তাই ঘরে ঘরে, দাওয়ায় দাওয়ায় নেচে ওঠে খুশির হাওয়া। বন্ধু হও, স্বজন হও, যেখানে যে কেহ রও...এর মতো পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-বন্ধু-স্বজনরা খুশিতে মেতে ওঠেন। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা বসে। সেখানে পাঞ্জাবি লোকসঙ্গীত, লোকনৃত্য, বাজনা, তলোয়ার-লাঠি খেলা প্রদর্শিত হয়।

শিখ ধর্মাবলম্বীদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম

শিখ সম্প্রদায়ের কাছে এই দিনটির ভিন্ন মহত্ব আছে। বৈশাখী হল শিখদের নতুন বর্ষের সূচনা। ১৬৯৯ সালে বৈশাখীর দিনে শিখদের শেষ গুরু গোবিন্দ সিং খালসা পন্থের প্রবর্তন করেছিলেন। মোঘলদের অত্যাচারের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই যোদ্ধাপন্থার সূচনা করেন তিনি। জ্যোতিষমতে বৈশাখী হল, সূর্য এইদিনে মেষরাশিতে প্রবেশ করে। আর তাতেই সূর্যসিদ্ধান্ত অনুযায়ী নববর্ষের সূচনা হয়।

কীভাবে পালিত হয় বৈশাখী?

যেহেতু এই উৎসব মূলত কৃষিভিত্তিক, তাই লোক সংস্কৃতিই এই উৎসবের মূল অঙ্গ। পাঞ্জাবে ঢাক-ঢোল সহ নাচগানের আসর বসে। সকালে গুরুদ্বারে গিয়ে পুজোপাঠ এবং আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে নানান সুস্বাদু খাবার রান্না করে বিনিময় এই উৎসবের প্রাচীন ধারা। গুরুদ্বারগুলিতে সারাদিন ধরে চলে ভজন-কীর্তন। কৃষকরা গোলা ভরা ফসলের জন্য গুরু আশীর্বাদ প্রার্থনা করেন।


```