Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরপ্রদেশে দুর্গা ভাসানে খুনে অভিযুক্ত দুই ভাই এনকাউন্টারে পুলিশের গুলিতে জখম

নেপালে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি

উত্তরপ্রদেশে দুর্গা ভাসানে খুনে অভিযুক্ত দুই ভাই এনকাউন্টারে পুলিশের গুলিতে জখম

পুলিশি খানাতল্লাশি।

শেষ আপডেট: 17 October 2024 16:10

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বহরাইচে দুর্গা ভাসানের গন্ডগোলে গুলি করে খুনে অভিযুক্তকে এনকাউন্টারে গুলি করল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ। পুলিশের অভিযোগ, অভিযুক্ত নেপালে পালানোর চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে, নেপাল সীমান্তের কাছে হান্ডা বসেরি খালের কাছে সরফরাজ ওরফে রিঙ্কু এবং ফাহিমের সঙ্গে সংঘর্ষ বাধে। সেই সময় দুজনকেই পুলিশ গুলি করে।

দুজনেই গোষ্ঠী সংঘর্ষের মূল অভিযুক্ত আবদুল হামিদের দুই ছেলে। পুলিশ সূত্র জানিয়েছে, তল্লাশি চলার সময় এই দুজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। জবাবে পুলিশও তাদের পা লক্ষ্য করে গুলি ছুড়লে দুজনেই জখম হয়। নব ভারত টাইমসের খবর অনুযায়ী, স্থানীয় মোড়ল গোছের লোক এই আবদুল হামিদ। তার মেয়ে রুকসার বলেন, তাঁর বাবা এবং দুই ভাইকে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স আটক করেছে। তাদের সঙ্গে আরও এক যুবককে আটক করে পুলিশ।

রুকসারের দাবি, তাঁর স্বামী ও দেওরকে আগেই হেফাজতে নেয় পুলিশ। কিন্তু, তাদের কোথায় রাখা হয়েছে তা পুলিশ জানায়নি। এদিকে, রবিবারের গন্ডগোলে ২২ বছরের এক যুবক রামগোপাল মিশ্রর পর থেকে বহরাইচেরর মহারাজগঞ্জে যে উত্তেজনার সৃষ্টি হয়, তা এদিন শান্ত হয়েছে। নেট চালু করেছে প্রশাসন। জনজীবন এদিন সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায় এলাকায়।


```