Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

বেআইনিভাবে বেটিং অ্যাপে আইপিএল সম্প্রচার, নাম জড়াল বাদশা, সঞ্জয় দত্তর!

বিশ্বকাপের মধ্যেই উঠে এল আইপিএলের সময়ের একটি কেলেঙ্কারির ঘটনা।  বেটিং অ্যাপে আইপিএলের প্রচার করার অভিযোগ উঠল ভারতীয় গায়ক বাদশা, অভিনেতা সঞ্জয় দত্ত সহ আরও অনেকের বিরুদ্ধে।

বেআইনিভাবে বেটিং অ্যাপে আইপিএল সম্প্রচার, নাম জড়াল বাদশা, সঞ্জয় দত্তর!

শেষ আপডেট: 30 October 2023 19:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপের মধ্যেই উঠে এল আইপিএলের সময়ের একটি কেলেঙ্কারির ঘটনা।  বেটিং অ্যাপে আইপিএলের প্রচার করার অভিযোগ উঠল ভারতীয় গায়ক বাদশা, অভিনেতা সঞ্জয় দত্ত সহ আরও অনেকের বিরুদ্ধে। মুম্বই পুলিশের কাছে ৪১ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। সেই মামলায় সোমবার মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলে হাজিরা দেন গায়ক বাদশা!

আইপিএল দেখানোর স্বত্ব এবছর মোটা অঙ্কের বিনিময়ে বিসিসিআইয়ের থেকে কিনেছিল ‘ভায়াকম ১৮’। শর্ত ছিল, তারাই কেবল অনলাইনে এই টুর্নামেন্ট দেখাতে পারবে। তাদের অভিযোগ, একটি অনলাইন বেটিং সংস্থা বেআইনিভাবে তাদের অ্যাপে আইপিএল সম্প্রচার করেছিল। 

ভায়াকম ১৮-এর আরও অভিযোগ, সেই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন বাদশা, সঞ্জয় দত্ত সহ আরও অনেক তারকা। তাই ভায়াকম ১৮ ওই বেটিং সংস্থার বিরুদ্ধে ডিজিটাল স্বত্ব চুরি করার অভিযোগ দায়ের করেছে। সেইসঙ্গে সেই সংস্থার হয়ে যাঁরা প্রচার করেছেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে ভায়াকম ১৮।

সম্প্রতি এই সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে সরগরম গোটা দেশ। ইডি এই অভিযোগে তদন্ত করছে। তদন্তের স্বার্থে রণবীর কাপুর, হুমা কুরেশি, কপিল শর্মা সহ তারকাদের নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এইসব তারকাদের বক্তব্য জানতে চায় ইডি। জানা গেছে, নানাভাবে ওই অনলাইন বেটিং সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রণবীররা। 

ইডি তদন্তের মধ্যেই ওই বেটিং অ্যাপের বিরুদ্ধে আইপিএল সম্প্রচার করার অভিযোগ উঠল। সেই অভিযোগের ভিত্তিতেই থানায় ডাক পড়ল বাদশা, সঞ্জয় দত্তদের।


```