Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদলাপুর যৌন নিগ্রহে শনিবার মহারাষ্ট্র বনধ ডাকা থেকে বিরত থাকার নির্দেশ বম্বে হাইকোর্টের

মহারাষ্ট্রের ঠানের বদলাপুরে ২ চার বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের প্রতিবাদে আগামিকাল, শনিবার রাজ্যে বনধের ডাক দিয়েছে বিরোধী জোট।

বদলাপুর যৌন নিগ্রহে শনিবার মহারাষ্ট্র বনধ ডাকা থেকে বিরত থাকার নির্দেশ বম্বে হাইকোর্টের

ফাঁসির দাবিতে বদলাপুরে মহিলাদের বিক্ষোভ। ফাইল ছবি।

শেষ আপডেট: 23 August 2024 17:08

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের ঠানের বদলাপুরে ২ চার বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের প্রতিবাদে আগামিকাল, শনিবার রাজ্যে বনধের ডাক দিয়েছে কংগ্রেস-উদ্ধব ঠাকরের শিবসেনা ও শারদ পাওয়ারের এনসিপির বিরোধী জোট। তার আগে শুক্রবার এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।

নাবালিকা নিগ্রহের ঘটনায় গতকাল, বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলা করেছিল উচ্চ আদালত। এরপর এদিন হাইকোর্ট কোনও রাজনৈতিক দল অথবা ব্যক্তিকে মহারাষ্ট্র বনধ ডাকার বিষয়ে বিরত থাকার নির্দেশ দিল।

হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় এদিন ওই নির্দেশে বলেন, কোনও রাজনৈতিক দল অথবা ব্যক্তিকে বনধ ডাকার বিষয়ে বিরত থাকার নির্দেশ দিচ্ছি। একইসঙ্গে রাজ্য সরকারকে বলছি বি জি দেশমুখ রায়ের অধীনে যেন সবরকম পদক্ষেপ করা হয়।

উল্লেখ্য, উচ্চ আদালতের এই নির্দেশটি এল রাজ্যের বিরোধী মহাবিকাশ আঘাড়ি বদলাপুর কাণ্ডের প্রতিবাদে মহারাষ্ট্র বনধ ডাকার দুদিন পর। বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্ট রাজ্যকে যথেষ্ট ভর্ৎসনা করে নারী সুরক্ষা নিয়ে। মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে বিরোধী দলগুলি সম্মিলিতভাবে বিক্ষোভ আন্দোলন শুরু করে আর জি কর কাণ্ডের ধাঁচে।

এদিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে দাবি করেন, বদলাপুরে বিক্ষোভ চলাকালীন যে প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, সেসব প্রত্যাহার করতে হবে। সাংবাদিকদের কাছে ঠাকরে আরও বলেন, ওই ঘটনার প্রতিবাদে এমভিএ বিকৃতকামীদের বিরুদ্ধে একজোট হয়ে বনধ ডেকেছে। সর্বস্তরের মানুষকে এই বনধে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। বিরোধীদের এই বনধ ডাকাকে চ্যালেঞ্জ জানিয়ে এক আইনজীবী হাইকোর্টের দ্বারস্থ হন। আবেদনে তিনি বলেন, এই বনধ জনস্বার্থ বিরোধী। 


```