Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় কর্মীদের জন্য খারাপ খবর, বেতন কমিশন গড়ার পরিকল্পনা নেই মোদী সরকারের

হিসাব মতো চলতি বছরে বেতন কাঠামো সময়োপযোগী করতে নতুন কমিশন গড়ার কথা। কিন্তু অর্থ সচিব টিভি সোমনাথন শুক্রবার জানিয়েছেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই।

কেন্দ্রীয় কর্মীদের জন্য খারাপ খবর, বেতন কমিশন গড়ার পরিকল্পনা নেই মোদী সরকারের

শেষ আপডেট: 1 December 2023 11:32

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের ৫৪ লাখ কর্মচারীর জন্য খারাপ খবর দিলেন নরেন্দ্র মোদী সরকারের অর্থ সচিব। জানালেন, কর্মচারী, অফিসারদের জন্য অষ্টম বেতন কমিশন গড়ার কোনও পরিকল্পনা নেই মোদী সরকারের। 

হিসাব মতো চলতি বছরে বেতন কাঠামো সময়োপযোগী করতে নতুন কমিশন গড়ার কথা। কিন্তু অর্থ সচিব টিভি সোমনাথন শুক্রবার জানিয়েছেন, সরকারের এমন কোনও পরিকল্পনা নেই।

সাধারণত ভোটের মুখে কর্মচারীদের খুশি রাখতে বেতন কমিশন গড়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। ২০১৩ সালে ইউপিএ সরকার সপ্তম বেতন কমিশ গড়েছিল। যদিও একথাও ঠিক কর্মচারীদের খুশি করে গদি বাঁচেনি সেই সরকারের। 

কেন্দ্র কমিশন গড়লে রাজ্যগুলিও নিজেদের কর্মচারীদের জন্য একই পদক্ষেপ করে। এখন দেখার কমিশন না গড়াতেও রাজ্য সরকারগুলিও একই পথে হাঁটে  কিনা। 

ওয়াকিবহাল মহল অবশ্য মনে করছে, এই ঘোষণা খুব অপ্রত্যাশিত ছিল না। কারণ, বিগত বেতন কমিশন বেতন কাঠামোর যে নয়া নিয়ম তৈরি করে দিয়েছে, তাতে দশ বছর পর পর পরিবর্তন জরুরি নয়। কেন্দ্রীয় কর্মীদের বছরে দু'বার বেতন বৃদ্ধির ফলে মাইনের অঙ্ক এখন বেশ ভাল। 

তারপরেও বেতন কমিশন না গড়ার সিদ্ধান্ত কর্মচারীদের জন্য খারাপ খবর।


```