Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

শুধু বাবা সিদ্দিকি নয়, তাঁর ছেলেকেও মেরে ফেলার সুপারি পেয়েছিল আততায়ীরা!

বাবা সিদ্দিকি ও তার ছেলে জিশান দু'জনকেই খুন করার সুপারি দেওয়া হয়েছিল তাদের। বলা হয়েছিল, যদি অফিস থেকে দু'জন বেরোয় তাহলে দু'জনের ওপরই গুলি চালাতে।

শুধু বাবা সিদ্দিকি নয়, তাঁর ছেলেকেও মেরে ফেলার সুপারি পেয়েছিল আততায়ীরা!

শেষ আপডেট: 14 October 2024 15:32

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে ছেলে জিশান সিদ্দিকির অফিস থেকে বেরোনোর সময় গুলিবিদ্ধ হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। খুনের দায়ভার নেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। গ্রেফতার করা হয় ২ আততায়ীকে। তাদের জিজ্ঞাসাবাদের পর উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। সোমবার সকালে পুলিশের তরফে জানানো হয়, শুধু বাবা সিদ্দিকি নয়, তাঁর ছেলে জিশানও রয়েছে বিষ্ণোইদের হিটলিস্টে। দু'জনকে একসঙ্গে খুনের সুপারি পেয়েছিল তারা। 

জিশান সিদ্দিকি বান্দ্রা ইস্টের কংগ্রেস বিধায়ক। বান্দ্রায় রয়েছে তাঁর অফিসও। শনিবার রাতে তাঁর অফিসেই গেছিলেন বাবা সিদ্দিকি। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় গুলিবিদ্ধ হন। ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা, এমন ঘটনা ঘটল কী করে! পুলিশ ২ আততায়ীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, পিপার স্প্রে দিয়ে নিরাপত্তারক্ষীদের দিকভ্রষ্ট করে বাবা সিদ্দিকির উপর গুলি চালায় তারা। 

জিজ্ঞাসাবাদে উঠে আসে বড় তথ্য। আততায়ীরা জানায়, বাবা সিদ্দিকি ও তার ছেলে জিশান দু'জনকেই খুন করার সুপারি দেওয়া হয়েছিল তাদের। বলা হয়েছিল, যদি অফিস থেকে দু'জন বেরোয় তাহলে দু'জনের ওপরই গুলি চালাতে। কিন্তু যদি তা না হয়, তাহলে যাকে প্রথমে পাবে তাকে মেরে দিতে। 

একথা জানতে পারার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে জিশানের। অন্যদিকে যে আততায়ী পলাতক, তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্তে  রয়েছে মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সরশন সেল। 

এদিকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, কুর্লা এলাকায় ভাড়া নিলেও আততায়ীরা রোজ বান্দ্রায় ঘটনাস্থলে আসত অটো করে। প্রতিদিন চলত রেইকি। অফিস, বাবা সিদ্দিকির বাড়ি, ছেলের অফিস, সব ভালভাবে রেইকি করা হয়েছিল খুনের আগে। 


```