Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিপাকে রামদেব! বাজার থেকে ৪ টন লাল লঙ্কা গুঁড়ো তুলে নিতে নির্দেশ পতঞ্জলিকে

খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘন করার কারণে লাল লঙ্কা গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচের সব প্যাকেট বাজার থেকে সরিয়ে নিতে বলেছে এফএসএসএআই।

বিপাকে রামদেব! বাজার থেকে ৪ টন লাল লঙ্কা গুঁড়ো তুলে নিতে নির্দেশ পতঞ্জলিকে

রামদেব

শেষ আপডেট: 24 January 2025 22:32

দ্য ওয়াল ব্যুরো: ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) রামদেবের পতঞ্জলিকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। বর্তমানে বাজারে থাকা তাঁদের ৪ টন লাল লঙ্কা গুঁড়ো সরিয়ে নিতে বলা হয়েছে। যদিও কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। 

খাদ্য সুরক্ষার নিয়ম লঙ্ঘন করার কারণে লাল লঙ্কা গুঁড়োর একটি নির্দিষ্ট ব্যাচের সব প্যাকেট বাজার থেকে সরিয়ে নিতে বলেছে এফএসএসএআই। এই ব্যাচটি হল JD2400012। সূত্রের খবর, গত ১৩ জানুয়ারি এই নির্দেশ দেওয়া হয়েছিল পতঞ্জলিকে। কিন্তু কী নিয়ম ভাঙার জন্য এই নির্দেশ বা আদৌ পরে এই দ্রব্য বাজারে ফেরত আনা যাবে কিনা, সে ব্যাপারে কিছু স্পষ্ট করা হয়নি। 

Patanjali red chilli powder | Patanjali

যোগগুরু বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের মালিক বালকৃষ্ণর বিরুদ্ধে কম অভিযোগ নেই। এর আগে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) দাবি করেছিল, পতঞ্জলি আয়ুর্বেদ তাদের সামগ্রীকে অবৈজ্ঞানিকভাবে বিভ্রান্তিকর শব্দ দ্বারা প্রচার চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে সংস্থার একাধিক পণ্য নিষিদ্ধ হয়। পরে সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও ওঠে। 

পতঞ্জলির একটি পণ্য আছে 'দিব্য দন্ত মঞ্জন'। তাতে সবুজ লেবেল লাগানো রয়েছে। অর্থাৎ এটি নিরামিষ পণ্য। কিন্তু এক আইনজীবী দাবি করেন, ওই দাঁত মাজার পেস্ট 'সমুদ্র ফেন' নামের এক সামুদ্রিক মাছ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই-এর জবাব তলব করে। শুধু তাই নয়, পতঞ্জলিকেও আলাদা করে নোটিস পাঠানো হয়। 


```