Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত! 'অপূরণীয় ক্ষতি', লিখলেন যোগী আদিত্যনাথ

চলতি মাসের ২ তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রামমন্দিরের এই প্রধান পুরোহিত। অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় তাঁকে।

অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত! 'অপূরণীয় ক্ষতি', লিখলেন যোগী আদিত্যনাথ

সত্য়েন্দ্র দাস

শেষ আপডেট: 12 February 2025 12:41

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা রামমন্দিরের প্রধান পুরোহিত সত্য়েন্দ্র দাস প্রয়াত। বুধবার লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সরযূ নদীর তীরে।

মাত্র ২০ বছর বয়সেই আধ্যাত্মিক জীবন বেছে নিয়েছিলেন মহান্ত সত্যেন্দ্র দাস। নির্বাণী আখড়ার সদস্য ছিলেন বহুদিন। বাবরি মসজিদ ধ্বংসের আগে থেকেই রামমন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সত্যেন্দ্র দাসই রামমন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবচেয়ে বেশিদিন দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বাংলাদেশে অস্থিরতার মধ্যে চিন্ময়কৃষ্ণ সাধুকে গ্রেফতারের পর ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছিল তারও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি।

চলতি মাসের ২ তারিখ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রামমন্দিরের এই প্রধান পুরোহিত। অযোধ্যার একটি বেসরকারি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পর দিনই এসজিপিজিআই-তে স্থানান্তরিত করা হয় তাঁকে।

নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেনডেন্সি ইউনিটে চিকিৎসা চলছিল তাঁর। গত ৪ ফেব্রুয়ারি তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামমন্দিরের প্রধান পুরোহিতের প্রয়াণে এদিন যোগী আদিত্যনাথ লেখেন 'অপূরণীয় ক্ষতি'। 


```