Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমেরিকায় ভারত দিবসে এবার বিশেষ আকর্ষণ রাম মন্দির, স্বাধীনতা দিবসে দিল্লিতেও কি থাকবে মডেল

নিউ ইয়র্কে প্রতি বছর ১৮ অগাস্ট ভারত দিবস পালিত হয়ে আসছে বহু বছর ধরে।

আমেরিকায় ভারত দিবসে এবার বিশেষ আকর্ষণ রাম মন্দির, স্বাধীনতা দিবসে দিল্লিতেও কি থাকবে মডেল

অযোধ্যা রাম মন্দির

শেষ আপডেট: 3 July 2024 11:28

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কে প্রতি বছর ১৮ অগাস্ট ভারত দিবস পালিত হয়ে আসছে বহু বছর ধরে। দেশের বাইরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মার্কিন মুলুকের অনুষ্ঠানটিই সবচেয়ে বড়। দেড়-দু’লাখ মানুষ তিনদিন ধরে চলা অনুষ্ঠানে শামিল হন। 

এবার সেখানে বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে অযোধ্যায় নব নির্মিত রাম মন্দিরের মডেল। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক শাখা এর আয়োজন করছে। স্বভাবতই কৌতূহল তৈরি হয়েছে, এবার ১৫ অগাস্ট দিল্লিতে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানেও কি দেখা যাবে রাম মন্দিরের মডেল। তেমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। কারণ, গত ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী অযোধ্যার রাম মন্দিরকে রাষ্ট্র মন্দির বলে বর্ণনা করেছেন। 

বিশ্ব হিন্দু পরিষদের আমেরিকার দায়িত্বপ্রাপ্ত অমিতাভ গুপ্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মন্দিরটির যে মডেল প্রদর্শনের জন্য তৈরি হচ্ছে সেটি উচ্চতায় হবে ১৮ ফুট এবং নয় ফুট চওড়া। ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত ভারত দিবসে এ দেশের গুরুত্বপূর্ণ অর্জনের প্রদর্শনী হয়ে থাকে। এবার মূল আকর্ষণ রাম মন্দির। 

আমেরিকায় বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যে রাম মন্দির রথযাত্রার আয়োজন করেছে। দু-মাস ব্যাপী কর্মসূচিতে সেখানকার ৪৮টি রাজ্যে ৮৫১টি মন্দিরে গিয়েছিল রামরথ। রাম মন্দির উদ্বোধনের সময়ই উদ্যোক্তাদের তরফে বলা হয়েছিল বহু বিদেশি রাষ্ট্রদূত ও অনাবাসী ভারতীয় অযোধ্যায় আসবেন। তবে শেষ পর্যন্ত আগ্রহী সকলকে আমন্ত্রণ জানানো যায়নি জায়গার অভাবে। অযোধ্যা ছাড়াও লখনউ-সহ বড় বড় শহরের সব হোটেল অধিগ্রহণ করেও অতিথিদের সকলের থাকার জায়গার ব্যবস্থা করা যাচ্ছিল না। তখনই বলা হয়েছিল রাম মন্দিরের মডেল বিভিন্ন দেশে প্রদর্শনের ব্যবস্থা করবে বিশ্ব হিন্দু পরিষদ।


```