Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবরাত্রি উৎসবের দিনগুলিতে আমিষ বিক্রি নিষিদ্ধ যোগীর রামরাজ্য অযোধ্যায়

নবরাত্রি উপলক্ষে একই ধরনের হুলিয়া জারি হল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে।

নবরাত্রি উৎসবের দিনগুলিতে আমিষ বিক্রি নিষিদ্ধ যোগীর রামরাজ্য অযোধ্যায়

আগামী ৩ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি।

শেষ আপডেট: 2 October 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: গত শ্রাবণ মাসে কাঁওয়াড় যাত্রার সময় জলযাত্রীদের পথের দুধারে খাবারের দোকানগুলিতে আমিষ খাদ্য নিষিদ্ধ এবং মালিকের নাম লেখার ফতোয়া জারি করা হয়েছিল। যাকে কেন্দ্র করে রাজনৈতিক জলঘোলা হয়েছিল বিস্তর। ফের নবরাত্রি উপলক্ষে একই ধরনের হুলিয়া জারি হল যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে। রামজন্মভূমি অযোধ্যায় নবরাত্রি চলাকালীন কোনও মাংস বিক্রি করা যাবে না।

প্রসঙ্গত, আগামী ৩ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নবরাত্রি। তার আগে হিন্দুদের পবিত্র উৎসব নবরাত্রির দিনগুলিতে মাংস বিক্রি, বিতরণ ও কোনও রকমের মাংসের খাদ্যদ্রব্য প্রস্তুত, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে অযোধ্যা জেলা প্রশাসন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণার পরেই অনুমান করা হচ্ছে, এই প্রবণতা ধীরে ধীরে সংক্রমিত হবে অন্যত্রও।

অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার সময়েও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রশাসন। মঙ্গলবারের নোটিসে জেলার ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানিয়েছেন, আসন্ন নবরাত্রি উৎসব উপলক্ষে পাঁঠা/খাসি/মুরগি/গোরুর মাংস এবং মাছের দোকানগুলি ৩-১১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

যে হোটেল-রেস্তরাঁগুলিতে আমিষ খাবার বিক্রি হয়, এই নির্দেশ তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সমস্ত খাবারের দোকান এই সময়ের মধ্যে মাছ-মাংস রান্না বা খাবার বিক্রি করতে পারবে না। নির্দেশে একটি ফোন নম্বর দিয়ে বলা হয়েছে, নবরাত্রি চলাকালীন যদি কোনও ব্যক্তি এই বিধিভঙ্গের খবর পান বা দেখতে পান তাহলে যেন ফুড সেফটি দফতরকে জানানো হয়।

নির্দেশে আরও বলা আছে যে, প্রশাসনের এই বিজ্ঞপ্তি লঙ্ঘন করলে তাঁর ও তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট অনুসারে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে সরকার।


```