Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পরপর গুলিতে ছিন্নভিন্ন মাথা-বুক-পেট! ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট, ভাইরাল নিহত মেইতেইদের ছবিও

১১ তারিখ রাজ্য সরকারি কর্মী লৈসারাম হেরোজিত নামের এক ব্যক্তির দুই সন্তান, স্ত্রী, শাশুড়ি ও শালি ও শালির এক সন্তানকে অপহরণ করে আটক করে কুকি জঙ্গিরা।

পরপর গুলিতে ছিন্নভিন্ন মাথা-বুক-পেট! ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট, ভাইরাল নিহত মেইতেইদের ছবিও

ছবি সৌজন্যে: গুগল

শেষ আপডেট: 24 November 2024 20:03

দ্য ওয়াল ব্যুরো:  চলতি মাসের ১১ তারিখ মণিপুরের জিরিবাম থেকে নিখোঁজ হয়েছিলেন একই পরিবারের ছয় জন সদস্য। তাঁরা সকলেই মেইতেই গোষ্ঠীর। ১৬ তারিখ সকালে বরাক নদীতে ভেসে আসে তাঁদের দেহ। ২ শিশু, এক নাবালিকাও ছিলেন তার মধ্যে। এই ছয় জনেরই জীবিত সময়ের এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, মৃত্যুর আগের ছবি এটি। এর সঙ্গেই সামনে এসেছে ৩ জনের দেহের ময়নাতদন্তের রিপোর্ট। শিউরে ওঠার মতো বিবরণ দেওয়া রয়েছে সেখানে। 

১১ তারিখ রাজ্য সরকারি কর্মী লৈসারাম হেরোজিত নামের এক ব্যক্তির দুই সন্তান, স্ত্রী, শাশুড়ি ও শালি ও শালির এক সন্তানকে অপহরণ করে আটক করে কুকি জঙ্গিরা। তাদেরই দেহ বরাক নদীতে ভেসে ওঠে পরে। দেহে ততক্ষণে পচন ধরেছে। যা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অসমের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। 

মৃতদের নাম ইয়ুরেনবাম রানি দেবী (৬০), তেলাম থোবি দেবী (৩১), তেলাম থাজামানবী দেবী (৮), লৈসরাম হৈতন্বী দেবী (২৫), লৈসরাম চিঙ্গখেইঙ্গানবা সিং (৩), লৈসরাম লাঙ্গাম্বা সিং (৮ মাস)। 

ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৩ বছরের চিঙ্গখেইঙ্গানবা সিংয়ের মাথায় গুলি লাগার চিহ্ন পাওয়া গিয়েছে। পিটিয়ে মারলে যেমন আঘাত পাওয়া যেতে পারে, সেসব পাওয়া গিয়েছে। বুকের পাঁজরের কিছু অংশ ভাঙা ছিল। এছাড়াও শরীরে একাধিক অংশ ভাঙা ছিল এই শিশুর। যে ছবিটি ভাইরাল হয়, সেখানে একটি পিঙ্ক টি শার্টে দেখা যাচ্ছে তাকে। একটি খেলনাও তার কাছে পড়ে থাকতে দেখা গিয়েছে। 

লৈসরাম হৈতন্বী দেবী রিপোর্টেও একই ভাবে বুকের পাঁজরে ক্ষত চিহ্ন মিলেছে। মনে করা হচ্ছে, তিনটি গুলি তাঁর বুকে মারা হয়েছে। পশ্চাদপদেও গুলির আঘাত মিলেছে। 

চিঙ্গখেইঙ্গানবার ঠাকুমার ইয়ুরেনবাম রানি দেবীর শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। একটি হাতে, একটি তল পেটে, একটি মাথায় ও দুটি বুকে। 

প্রত্যেকটি দেহেই একাধিক গভীর ক্ষত চিহ্ন মিলেছে। তিনটি রিপোর্ট পাওয়া গেলেও বাকি তিনজনের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে পায়নি এই পরিবারের কর্তা চিঙ্গখেইঙ্গানবার বাবা হেরোজিত। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছে, বাকি তিনটি রিপোর্ট জানার অধিকার তাঁর রয়েছে। পুলিশের দিকে আপাতত তাকিয়ে তিনি। 

মৃতদের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেটি অপহরণের পর তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি সামনে আসার পর কার্যত তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। বহু মানুষ ধিক্কার জানিয়েছেন এমন বর্বরোচিত ঘটনার। বিচারের দাবিতে একটি জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি হয়েছে। তদন্ত চলছে। 

গত বছর মে মাস থেকেই উত্তপ্ত মণিপুর। জাতি সংঘর্ষে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এপর্যন্ত। রাজ্যের নানা প্রান্ত থেকে ধর্ষণ, মহিলাদের ওপর নির্যাতনের খবর এসেছে। কয়েকদিনের মধ্যেই পরপর দু'টি নৃশংস মৃত্যু দেখেছে এরাজ্য। যদিও মাঝে বেশ কয়েক মাস কিছুটা শান্ত ছিল উত্তর-পূর্বের এই রাজ্য। সেসময় পরিস্থিতি বুঝে তুলে নেওয়া হয়েছিল আফস্পা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফের এই আইন লাগু হয় ১৫ নভেম্বর। 


```