Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দর্শন থেকে আরতির সময়সীমায় বদল, রাম মন্দিরে ঢুকতে গেলে একাধিক বিষয় মাথায় রাখতে হবে ভক্তদের

শুধু দর্শনের সময়সীমা নয়, আরতির সময়সূচীতেও বদল আনা হয়েছে।

দর্শন থেকে আরতির সময়সীমায় বদল, রাম মন্দিরে ঢুকতে গেলে একাধিক বিষয় মাথায় রাখতে হবে ভক্তদের

ফাইল ছবি

শেষ আপডেট: 10 February 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: বদলে গেল রাম মন্দিরে প্রবেশের সময়। ভক্তদের ভিড়ের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মতে, এখন আর ভোর ৭টা নয়, ৬টা থেকেই ভক্তরা রামলালার দর্শন করতে পারবেন। 

শুধু দর্শনের সময়সীমা নয়, আরতির সময়সূচীতেও বদল আনা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে ভোর সাড়ে চারটের বদলে এখন থেকে আধ ঘণ্টা আগে অর্থাৎ ভোর চারটেয় অনুষ্ঠিত হবে। তারপর মন্দিরের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। 

এছাড়াও মন্দির কর্তৃপক্ষ আরও কয়েকটি বিষয়ে বদল এনেছে বলে খবর। জানিয়ে দেওয়া হয়েছে, রামলালাকে দুপুর ১২টায় রাজভোগ নিবেদন করা হবে। সে সময় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। পাশাপাশি সন্ধ্যা আরতি ৭টা নাগাদ হবে। এই সময়ে মন্দিরের দরজা ১৫ মিনিট বন্ধ রাখা হবে।

এছাড়া শৃঙ্গার আরতি ভোর ৬টায় হবে। শয়ন আরতি অর্থাৎ দিনের শেষ আরতি রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টায় হবে বলে খবর। এরপরেই মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হবে। 

গত ১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। তিনদিন ধরে একাধিক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দির চত্বরে। কিন্তু সময় যত গড়াচ্ছে রাম মন্দির নিয়ে ভক্তদের উন্মাদনা কমছে না। উল্টে লাফিয়ে বাড়ছে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে প্রতিদিন অযোধ্যার রাম মন্দিরে ৩ লক্ষ ভক্তের ভিড় হয়। তা সামাল দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বলে খবর।


```