Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

প্রতিবাদী স্কার্ফ পরায় কর্মী ছাঁটাই, নিউ ইয়র্কের সেই মিউজিয়ামেরই পুরস্কার ফেরালেন ঝুম্পা

গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত তিন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। তাঁদের মধ্যে দু’জনের মাথায় ছিল কেফিয়াহ নামক ওই স্কার্ফ।

প্রতিবাদী স্কার্ফ পরায় কর্মী ছাঁটাই, নিউ ইয়র্কের সেই মিউজিয়ামেরই পুরস্কার ফেরালেন ঝুম্পা

ঝুম্পা লাহিড়ী

শেষ আপডেট: 26 September 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো: কেফিয়াহ, একধরনের সাদা-কালো সুতির কাপড়। মূলত আরব দুনিয়ার দেশগুলোতে নারী-পুরুষ উভয়েই ব্যবহার করে এই স্কার্ফ। যা আবার ফিলিস্তিনিদের কাছে প্রতিবাদ, সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। ড্রেস কোডের দোহাই দিয়ে সেই পোশাক নিষিদ্ধ করেছিল নিউইয়র্কের নোগুচি মৌজিয়াম। 

শুধু তাই নয়, কেফিয়াহ পরার অপরাধে তিন কর্মীকে কাজ থেকে বরখাস্ত করে ওই মিউজিয়াম। সেই প্রতিবাদেই এবার ওই মিউজিয়ামের পুরস্কার প্রত্যাখ্যান করলেন পুলিৎজার পুরস্কার জয়ী লেখক ঝুম্পা লাহিড়ী। 

বুধবার নোগুচি মিউজিয়াম এক বিবৃতি জারি করে বলেছে, ‘ঝুম্পা লাহিড়ী আমাদের ড্রেস কোড নীতির প্রতিবাদে ২০২৪ সালের ইসামু নোগুচি পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেছেন। আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই এবং এও বুঝতে পারছি এই পোশাকনীতি সবার মতামতের সঙ্গে নাও মিলতে পারে।’

গত এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত তিন ছাত্রকে গুলি করে হত্যা করা হয়। তাঁদের মধ্যে দু’জনের মাথায় ছিল কেফিয়াহ নামক ওই স্কার্ফ। চলতি বছরের মে মাসে নিউইয়র্ক সিটির একটি হাসপাতাল থেকেও এক ফিলিস্তিনি নার্সকে এই স্কার্ফ পরার কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছিল। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, নিউইয়র্ক সিটি কাউন্সিল এ বছর নোগুচি মিউজিয়াম পুরস্কারের জন্য ঝুম্পা লাহিড়ীকে মনোনীত করে। আগামী মাসেই পুরস্কার পাওয়ার কথা ছিল ঝুম্পার। 

প্রসঙ্গত, ‘হোয়ার অ্যাবাউট আস’ উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন ঝুম্পা লাহিড়ী।


```