Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সম্ভলের শাহি জামা মসজিদের সংঘর্ষ 'পরিকল্পিত'! অডিও ফাঁস হতেই ষড়যন্ত্রের জল্পনা

ঘটনায় সমাজবাদী পার্টির সাংসদ জিয়া-উর-রহমান বার্ক ও স্থানীয় বিধায়ক ইকবাল মহম্মদের ছেলে সোহেল ইকবালের নাম জড়িয়েছে।

সম্ভলের শাহি জামা মসজিদের সংঘর্ষ 'পরিকল্পিত'! অডিও ফাঁস হতেই ষড়যন্ত্রের জল্পনা

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 28 November 2024 16:58

দ্য ওয়াল ব্যুরো: রবিবার উত্তরপ্রদেশের সম্ভল এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে মৃত্যু হয় বেশ কয়েকজনের। জামা মসজিদের সমীক্ষার কাজ চলাকালীন এই ঘটনা ঘটে। জখম হন বহু পুলিশ কর্মী। ইতিমধ্যে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নাম জড়িয়েছে সমাজবাদি পার্টির দুই নেতারও। এবার সামনে এল বিস্ফোরক তথ্য। ফাঁস অডিও রেকর্ড। 

যেখানে কাউকে নির্দেশ দিচ্ছেন কোনও ব্যক্তি। অস্ত্র নিয়েই দেওয়া হচ্ছে নির্দেশ, মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। অডিওতে বলা হচ্ছে, 'জিনিসপত্র নিয়ে মসজিদের কাছে এসো। আমার ভাইয়ের বাড়ি আছে ওখানে।' এই গলা কার, অস্ত্র সরবরাহে কে যুক্ত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

শাহি জামা মসজিদের জায়গাতেই আগে ছিল মন্দির। ১৯ নভেম্বর কৈলাদেবী মন্দির কমিটির তরফে চনদৌসির একটি আদালতে মামলা রুজু করা হয়। মামলাকারীদের দাবি ছিল, সম্ভলের শাহি জামা মসদিজ আসলে শ্রী হরিনাথ মন্দির। যা সম্রাট বাবরের শাসনকালে, ১৫২৯ সালে মসজিদে রূপান্তরিত করা হয়। এই মামলার ভিত্তিতেই মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষার নির্দেশ দেন বিচারক। 

যা করতে গিয়ে বাধার মুখে পড়েন আধিকারিকরা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। জমে যায় ভিড়। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাধে কার্যত। ভিড়ে অনেকের হাতে অস্ত্র ছিল বলেও দাবি করা হয় স্থানীয়দের তরফে। যার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। অস্ত্র কোথা থেকে এল, এই প্রশ্নে তদন্তে শুরু করে প্রশাসন। 

ঘটনায় সমাজবাদী পার্টির সাংসদ জিয়া-উর-রহমান বার্ক ও স্থানীয় বিধায়ক ইকবাল মহম্মদের ছেলে সোহেল ইকবালের নাম জড়িয়েছে। তাঁদের নামে এফআইআর রয়েছে। এই অডিও তদন্তের কাজে সাহায্য করবে বলে মনে করছেন আধিকারিকরা। পাশাপাশি অডিও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করা হচ্ছে।


```