২৪ পাতার চিঠিতে নিজের ছেলের জন্যও কিছু কথা বলে গেছেন অতুল সুভাষ। যদিও তিনি মনে করেন, তাঁর ছেলে এখন না বুঝলেও, একদিন ঠিকই বুঝবে তাঁর বাবা কেন এমন কথা বলে গেছিল। অতুলের শেষ আশা ছিল, তাঁর ছেলের যেন এমন পরিণতি না হয়। সেই কারণে চিঠিতে নিজের ছেলেকে 'কঠিন বাস্তব' বলে গেছেন তিনি। সুইসাইড নোটে অতুল জানিয়েছেন কীভাবে তাঁর স্ত্রী নিকিতা তাঁদের ছেলেকে 'ব্যবহার' করে তাঁর থেকে মাসের পর মাস টাকা চেয়ে গেছেন।
ছেলের উদ্দেশে অতুল বলে গেছিলেন, ''তুমি আমার কাছে ব্যথা ছাড়া আর কিছু নও। কারণ এখন আমার খালি মনে হয় আমার বিরুদ্ধে ব্যবহার করা ব্ল্যাকমেলের অস্ত্র তুমি...''


