Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাঙ্গার দাওয়াই ডান্ডা, লাথোঁ কে ভূত বাঁতো সে নহি মানেঙ্গে: যোগী আদিত্যনাথ

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে অশান্তি চলছে, সে বিষয়ে যোগী বলেন, বাংলা জ্বলছে।

দাঙ্গার দাওয়াই ডান্ডা, লাথোঁ কে ভূত বাঁতো সে নহি মানেঙ্গে: যোগী আদিত্যনাথ

দাঙ্গাকারীদের যখন একটাই দাওয়াই প্রয়োগ করা হল। তা হল ডান্ডা।

শেষ আপডেট: 15 April 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে যে অশান্তি চলছে, সে বিষয়ে যোগী বলেন, বাংলা জ্বলছে। মুখ্যমন্ত্রী নীরব বসে রয়েছেন। যারা দাঙ্গা বাধায়, তাদের এক এবং একমাত্র দাওয়াই হল ডান্ডা।

হরদোইয়ে এক জনসভায় আদিত্যনাথ নিজের রাজ্যের দৃষ্টান্ত তুলে বলেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে ২-৩ দিন অন্তর গন্ডগোল, ঝামেলা বাধত। তারপর বিজেপি যখন ক্ষমতায় আসল, তখন দাঙ্গাকারীদের যখন একটাই দাওয়াই প্রয়োগ করা হল। তা হল ডান্ডা। আর বাংলার মুখ্যমন্ত্রী অশান্তি পাকানো লোকজনকে শান্তির দূত বলে বেড়ান।

হিন্দিতে একটি প্রবাদ প্রয়োগ করে যোগী বলেন, লাথোঁ কে ভূত বাঁতো কাঁহা মান্নেবালে হ্যায়। ধর্মনিরপেক্ষতার নামে ওরা গন্ডগোল পাকানো লোকজনদের হাতে স্বাধীনতা তুলে দিয়েছে। সরকার নীরব দর্শক হয়ে রয়েছে। এ ধরনের অরাজকতা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আনা উচিত, বলেন বিজেপি মুখ্যমন্ত্রী।তিনি আরও বলেন, বাংলার হিংসাত্মক পরিস্থিতি নিয়ে এখন চুপ করে রয়েছে কেন সমাজবাদী পার্টি ও কংগ্রেস? যোগী আরও বলেন, যারা বাংলাদেশকে ভালবাসে তারা বাংলাদেশে চলে যাক।


```