Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হাসপাতালে ঢুকে রোগীকে গুলি করে হত্যা! প্রশ্নের মুখে নিরাপত্তা, শঙ্কায় রোগীর পরিজনেরা

হাসপাতালও আর নিরাপদ নয়। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে আততায়ীর গুলিতে মৃত্যু হল এক রোগীর।

 হাসপাতালে ঢুকে রোগীকে গুলি করে হত্যা! প্রশ্নের মুখে নিরাপত্তা, শঙ্কায় রোগীর পরিজনেরা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 14 July 2024 22:14

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালও আর নিরাপদ নয়। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়ে আততায়ীর গুলিতে মৃত্যু হল এক রোগীর। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় রিয়াজ়উদ্দিন (৩২) নামে ওই রোগীর। হাসপাতালের তিন তলায় ভর্তি ছিলেন তিনি। রোগীকে খুন করার পর পালিয়েও যায় দুষ্কৃতী।নিরাপত্তারক্ষীদের টপকে কীভাবে সেখানে আততায়ী পৌঁছে গেল, খুন করার পরও তাকে পাকড়াও করা গেল না কেন, গোটা ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরোক্ষে নিরাপত্তা গাফিলতির কথা মেনে নিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, "নিরাপত্তায় গাফিলতি বরদাস্ত করা হবে না। যেই দোষী হোক না কেন, পর্যালোচনা করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।" একই সঙ্গে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা পর্যলোচনার কথাও জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বছর বত্রিশের রিজাউদ্দিন পেট ব্যথা নিয়ে গত ২৩ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনতলার যেখানে তিনি ছিলেন, বিকেল চারটে নাগাদ সেখানে পৌঁছে যায় আততায়ী। পর পর বেশ কয়েকটি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রোগীর। কী কারণে এই হামলা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, খুনের  নেপথ্যে পুরনো কোনও শত্রুতা থাকতে পারে।

শাহদারার অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার বিষ্ণু কুমার শর্মা বলেন, "রিয়াজউদ্দিন নামে এক রোগীকে জিটিবি হাসপাতালে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি খাজুরি খাসের বাসিন্দা ছিলেন। সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।"

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১৮ বছর বয়সি ওই আততায়ী রোগীর আত্মীয় সেজে ওয়ার্ডে ঢুকে রিজাউদ্দিনকে লক্ষ্য করে পর ৩-৪ রাউন্ড গুলি করে। ঘটনার জেরে সরকারি হাসপাতানের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রোগী ও পরিজনেরা। 


```