Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গুলির লড়াইয়ে খতম ১৮ জন মাওবাদী, ছত্তীসগড়ে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর

নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ১৮ জন মাওবাদী।

গুলির লড়াইয়ে খতম ১৮ জন মাওবাদী, ছত্তীসগড়ে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর

শেষ আপডেট: 16 April 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: মাওবাদী দমনে নিরাপত্তাবাহিনী বড় সাফল্য পেল ছত্তীসগড়ে। গুলির লড়াইয়ে খতম ১৮ জন মাওবাদী। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র। এই ১৮ জনের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা শঙ্কর রাও আছে বলে দাবি করেছে পুলিশ। রাজ্যের কাঁকের জেলায় এই গুলির লড়াই চলে। 

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে যৌথ অভিযান শুরু করে বিএসএফ এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ ফোর্স। এই ফোর্স ২০০৮ সালে মাও দমনের লক্ষ্যেই তৈরি হয়েছিল। যে শীর্ষ নেতাকে নিকেশ করা হয়েছে, তার মাথার দাম ছিল ২৫ লক্ষ। গুলির লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর ৩ জন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক একে-৪৭ রাইফেল এবং বেশকিছু গ্রেনেড। 

বস্তারের আইজি জানিয়েছেন, এই অভিযানকে সাম্প্রতিক সময়ের সবথেকে বড় মাওবাদী দমন অভিযান বলা যেতে পারে। এখনও ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। আরও মাওবাদী লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

গত ৬ এপ্রিল বিজাপুরে যৌথ অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা পুলিশের বিশেষ দল ও মাওবাদী বিরোধী ফোর্স। ছত্তীসগড়ে তেলঙ্গানার সীমানা সংলগ্ন বিজাপুর জেলায় পুজারী কাঙ্কের জঙ্গলে তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিল ছত্তীসগড় পুলিশের একটি বাহিনীও। যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে তিন মাওবাদী মারা যায়। 

তারও আগে ২ তারিখ আরও ৯ জনকে খতম করা হয়। সেই অভিযান চালিয়েছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যরা। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় বস্তারে ভোট হওয়ার কথা। স্বাভাবিকভাবেই ভোটের আগে এই অভিযানকে সাফল্য হিসেবে দেখছেন বাহিনীর কর্তারা।


```