Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীতে ধ্যানে বসলেন মোদী, ৪৫ ঘণ্টা কি নির্জলা থাকবেন?

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন সন্ধে ৬টা ৪৫ মিনিটে ধ্যানে বসেছেন মোদী। টানা ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করবেন প্রধানমন্ত্রী। 

৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীতে ধ্যানে বসলেন মোদী, ৪৫ ঘণ্টা কি নির্জলা থাকবেন?

প্রধানমন্ত্রী মোদী ধ্যানে বসার আগে।

শেষ আপডেট: 30 May 2024 22:17


দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী ভোটের প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ার পর কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল রকে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী মোদী। 

সংবাদ সংস্থা সূত্রের খবর, এদিন সন্ধে ৬টা ৪৫ মিনিটে ধ্যানে বসেছেন মোদী। টানা ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করবেন প্রধানমন্ত্রী। 

ধ্যানের সময় কি প্রধানমন্ত্রী নির্জলা থাকবেন? বিবেকানন্দ রক মেমোরিয়ালের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, ধ্যানের সময়কালে প্রধানমন্ত্রী তরল পানীয়জাত খাদ্য খাবেন। এরমধ্যে রয়েছে নারকেলের জল, আঙুরের রস এবং অন্যান্য তরল খাদ্য। এই ৪৫ ঘণ্টা তিনি ওই হলঘরেই থাকবেন। 

১৩১ বছর আগে তামিলানাড়ুর এই দ্বীপে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ। তারপরই স্বামীজির স্মৃতিতে এখানে তৈরি করা হয় বিবেকানন্দ মেমোরিয়াল রক। ভোটের মধ্যই বিজেপির তরফে জানানো হয়েছিল, প্রচার পর্ব মিটলেই স্বামীজির ঐতিহ্যের ওই জায়গায় মোদী ধ্যানে বসবেন। 

জানা যাচ্ছে, বুধবার কন্যাকুমারীতে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী ভগবতী আম্মান মন্দিরে যান এবং প্রার্থনা করেন। সেখানে মোদীর পরনে ছিল একটি ধুতি এবং একটি সাদা শাল। পুরোহিতরা বিশেষ আরতি সহযোগে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। দেওয়া হয় মন্দিরের প্রসাদ, একটি শাল এবং মন্দিরের প্রধান দেবতার একটি ফ্রেমযুক্ত ছবি।

এর আগে ২০১৯ সালে ভোটের প্রচার শেষে মোদী কেদারনাথে ধ্যানে বসেছিলেন। তার আগে অর্থাৎ ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচারের পর শিবাজীর প্রতাপগড়ে ধ্যানে বসেছিলেন মোদী।

মোদীর এই সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই কন্যাকুমারীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, মোদীর ধ্যান পর্বে প্রায় ২ হাজার  মন্দির পাহারা দেবে ২ হাজার পুলিশ কর্মী। এছাড়াও কড়া নজরদারি চালাবে ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনীর সদস্যরাও।

এদিকে প্রচার পর্ব শেষ হয়ে যাওয়ার পর মোদীর ধ্যানে বসা নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। কংগ্রেস, তৃণমূল-সহ একাধিক বিরোধী দলের অভিযোগ, ধ্যানে বসার নাম করে ছবি সম্প্রচার করে ভোটের দিনও প্রচারে থাকতে চাইছেন মোদী। তাই ধ্যানে বসলেও কোনও অবস্থায় সেই ছবি যেন প্রকাশ্যে না আনা হয়, সেই দাবিও কমিশনকে লিখিতভাবে জানিয়েছে বিরোধীরা। 


```