Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিধানসভা ভোট: মধ্যপ্রদেশে রাজপথে কংগ্রেসের বিবাদ, তুঙ্গে কমলনাথ-দিগ্বিজয় মতভেদ

এমনকী শহরের প্রদেশ কংগ্রেস অফিস ইন্দিরা ভবনও বাদ যায়নি। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা রাজ্য দফতরে ঢুকে নেতাদের ছবিতে জুতোপেটা করে। 

বিধানসভা ভোট: মধ্যপ্রদেশে রাজপথে কংগ্রেসের বিবাদ, তুঙ্গে কমলনাথ-দিগ্বিজয় মতভেদ

শেষ আপডেট: 4 November 2023 17:18

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে এখনও সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। তার আগেই রাজপথে নেমে এসেছে দলের বিবাদ। ভুপালের রাস্তায় অবরোধ, দলীয় অফিস ভাঙচুর, নেতাদের কুশপুতুল পোড়ানোর ঘটনা লেগেই আছে। এমনকী শহরের প্রদেশ কংগ্রেস অফিস ইন্দিরা ভবনও বাদ যায়নি। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা রাজ্য দফতরে ঢুকে নেতাদের ছবিতে জুতোপেটা করে। 

নিচুতলার নেতা-কর্মীরা যখন নেতার জন্য টিকিটের দাবিতে রাজপথে মারদাঙ্গায় মেতেছে তখন প্রকাশ্যে চলে এসেছে দুই শীর্ষ নেতার বিবাদও। কংগ্রেসের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ এবং দিগ্বিজয় সিংহের বিবাদ প্রকাশ্যে চলে আসায় তা লুফে নিয়েছে বিজেপি। 

কমলনাথ বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি। টিকিট বণ্টনে তিনিই শেষ কথা বলছেন, বিগত কয়েকদিন যাবত নানাভাবে সেকথা বলেছেন প্রবীণ নেতা দিগ্বিজয়। দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীদের সঙ্গে বৈঠকে কমলনাথ ও দিগ্বিজয়ের বাদানুবাদের কথা গোপন থাকেনি। প্রার্থী তালিকা চূড়ান্ত না করেই দুই নেতাকে ভুপালে গিয়ে একত্রে বসে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধীরা। 

বিবাদের কথা মুখে মুখে ছড়িয়ে পড়লে দুই নেতার মতভেদের কথা অস্বীকার করে বিবৃতি দেয় মধ্যপ্রদেশ কংগ্রেস। কিন্তু পরদিনই তাঁদের সমর্থকেরা রণংদেহী মেজাজে পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। জোর করে দলীয় দফতরে ঢুকে পড়ে। 

টিকিট বণ্টন নিয়ে বিবাদে যুক্ত হয়েছে ইন্ডিয়া জোটের দুই শরিক সমাজবাদী পার্টি এবং জনতা দল ইউনাইটেডকে আসন ছাড়ার বিষয়টিও। দিগ্বিজয় ওই দুই দলকে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার পক্ষে মত দিলেও তা মানতে নারাজ কমলনাথ। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ইন্ডিয়া জোট গঠিত হয়েছে লোকসভা নির্বাচনের জন্য। বিধানসভা ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বুধবার সকালে এই ব্যাপারে নিজের অবস্থান জানিয়ে পাল্টা বিবৃতি দিয়েছেন দিগ্বিজয়। তাতে কংগ্রেস হাইকমান্ডকেও জড়িয়ে দিয়েছেন এই নেতা। 

দিগ্বিজয়ের বক্তব্য, দিল্লিতে হাইকমান্ডের সঙ্গে বৈঠকে তিনি অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডকে কয়েকটি করে আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। হাইকমান্ড সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নেতৃত্বের উপর ছেড়ে দেয়। ভুপালে ফিরে আমি সমাজবাদী পার্টিকে চারটি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। অখিলেশ যাদব সেই প্রস্তাব মেনে নিলেও কমলনাথ মানেননি।

কমলনাথ আসন ছাড়ার প্রস্তাব খারিজ করার পাশাপাশি অখিলেশকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন বলে বিবাদ বেঁধেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির মধ্যে। আসন ছাড়া নিয়ে বিতর্কে সমাজবাদী পার্টির সুপ্রিমোকে ‘অখিলেশ-ভকিলেশ’ বলে মন্তব্য করেন। কমলনাথের এই মন্তব্য নিয়েও বুধবার মুখ খুলেছেন দিগ্বিজয়। তিনি বলেন, কাউকে খাটো করা ঠিক নয়। কমলনাথের মন্তব্যের জবাব দিতে ভুপালে পৌঁছে কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তোলেন অখিলেশ। ভোটের বাক্সে তাঁর দল জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন সমাজবাদী পার্টির প্রধান। 

এদিকে, কংগ্রেস-সমাজবাদী পার্টির বিবাদের মধ্যেই নীতীশ কুমার ঘোষণা করেছেন, তাঁর দল মধ্যপ্রদেশে লড়াই করবে। মঙ্গলবার রাতে পাঁচটি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করেছে জেডিইউ। মধ্যপ্রদেশের রাজনৈতিক মহলের খবর, কংগ্রেস চারটি আসন ছাড়তে রাজি না হওয়ায় সমাজবাদী পার্টি ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তাপর্যপূর্ণ হল কংগ্রেস ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন আসনগুলিতেই প্রার্থী দিচ্ছে জেডিইউ এবং সমাজবাদী পার্টি। সামান্য ভোট কাটলেও ওই সব আসন কংগ্রেসের হাতছাড়া হয়ে যেতে পারে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।


```