Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোটের সম্ভাবনা কম, পাঁচ রাজ্যে নির্বাচন নভেম্বর-ডিসেম্বরে

লোকসভার সঙ্গেই বিধানসভা ভোটের সম্ভাবনা কম, পাঁচ রাজ্যে নির্বাচন নভেম্বর-ডিসেম্বরে

শেষ আপডেট: 6 October 2023 11:41

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও রাজ্য রাজনীতির অনেকেই এই জল্পনা ছড়াচ্ছেন যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগড় সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট পিছিয়ে যাবে। তা লোকসভার সঙ্গে একই সঙ্গে হয়ে যাবে। আবার শুভেন্দু অধিকারীর মতো নেতারা বলছেন, লোকসভা ভোট হবে ফেব্রুয়ারি মাসে। 

তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, তেলঙ্গনা ও মিজোরামে ভোট হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ শুরু হয়ে তা ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ ভোট হলে আজ কালের মধ্যে তথা শীঘ্রই তা ঘোষণা করে দেওয়ার কথা নির্বাচন কমিশনের। কারণ ভোট ঘোষণা থেকে মোটামুটি ভাবে ৩০ থেকে ৪৫ দিনের মতো সময় দেওয়া হয় নির্বাচনের জন্য। যাতে প্রস্তুতি ও প্রচার সারতে পারে রাজনৈতিক দলগুলি।

রাজনীতির পণ্ডিতদের অনেকের মতে, বিধানসভা ভোট ও লোকসভা নির্বাচনের প্রেক্ষিত ভিন্ন। তাই বিধানসভা ভোটের ফলাফল কখনও লোকসভা নির্বাচনের প্রভাব ফেলে না।

কিন্তু এও ঠিক ২০০৩ সালে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে বিধানসভা ভোটে জেতার পর অটল বিহারী বাজপেয়ী তথা বিজেপি নেতারা এতই উজ্জীবিত হয়ে গেছিলেন যে ২০০৪ সালে লোকসভা নির্বাচন এগিয়ে এনেছিলেন। আবার ২০১৯ সালে দেখা যায়, কংগ্রেস বিধানসভা ভোটে এই তিন রাজ্যে ভাল ফল করলেও লোকসভা ভোটে ধরাশায়ী হয়ে যায়। 

কিন্তু পর্যবেক্ষকরা অনেকে বলছেন, ২০১৯ সালের ভোটের সঙ্গে চব্বিশের নির্বাচনকে মেলালে চলবে না। তখন মোদী সরকারের মাত্র ৫ বছর হয়েছিল। প্রতিষ্ঠান বিরোধিতা ততটা তীব্র ছিল না। কিন্তু এখন তার আঁচ ভাল মতো পাচ্ছে মোদী বাহিনী। ফলে আসন্ন পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের কিছু না কিছু প্রভাব এবারের লোকসভা ভোটে থাকবেই।


```