Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের ভোট শেষ, কী বলছে সাট্টা বাজারের ভবিষ্যৎবাণী?

মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ এবং ঝাড়খণ্ডে ভোট পড়ল ৬৭.৫৯ শতাংশ

মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের ভোট শেষ, কী বলছে সাট্টা বাজারের ভবিষ্যৎবাণী?

ত্রিশঙ্কু হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা?

শেষ আপডেট: 20 November 2024 17:45

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা এবং উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিধানসভা উপনির্বাচন শেষ হল। বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫৮.২২ শতাংশ এবং ঝাড়খণ্ডে দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফায় ভোট পড়ল ৬৭.৫৯ শতাংশ। এখন অপেক্ষা বুথফেরত সমীক্ষার।

কিন্তু তার আগে রাজস্থানের বিখ্যাত সাট্টা বাজার ফালোড়ি সাট্টা বাজারের দাঁও কোন দিকে। এর আগে বেশ কয়েকটি ভোটে এই সাট্টা বাজারের অনুমান প্রায় নির্ভুল হয়েছিল। তবে এ বছরের গোড়ার দিকে রাজস্থান ভোট নিয়েই পূর্বাভাস মেলেনি। বুধবার ফালোড়ি বাজারের অনুমান, ২৮৮ সদস্যবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি জোট ১৪৪-১৫২টি আসন পেতে পারে।

অর্থাৎ এই সাট্টা বাজার ৫০-৫০ চান্স দিয়ে রেখেছে। তাহলে কি ত্রিশঙ্কু হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভা? প্রতিদিন বেলা ১১টায় খোলে এই বাজার। তার একঘণ্টা আগে প্রতিদিনের হিসাবমতো একটি দর ঠিক হয়। তার উপরই দিনভর বিকেল ৫টা পর্যন্ত চলে সাট্টার দরের ওঠানামা।

স্বাধীনতার পর থেকেই এই বাজার চলে আসছে। আগে এখানে সুতোর দাম নিয়ে দর ওঠাপড়া করত। এখন রাজনীতি থেকে খেলা সব ময়দানেই বিচরণ করে এই বাজারের বুকিদের হাতযশ। প্রতিদিন এই বাজারের মাধ্যমেই লেনদেন হয় কয়েকশো কোটি টাকার।


```