Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নভেম্বরে বিধানসভা ভোট, ৯ মাস আগে কেন মন্ত্রিসভা সম্প্রসারণ চাইছেন নীতীশ

চলতি বছরের নভেম্বরে বিহার বিধানসভার ভোট।

নভেম্বরে বিধানসভা ভোট, ৯ মাস আগে কেন মন্ত্রিসভা সম্প্রসারণ চাইছেন নীতীশ

ফাইল ছবি

শেষ আপডেট: 26 February 2025 11:17

দ্য ওয়াল ব্যুরো: কাল-পরশুর মধ্যে বিহারে মন্ত্রিসভার (Bihar Cabinet) সম্প্রসারণ ও অদলবদল করা হবে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Chief Minister Nitish Kumar) সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের এই ব্যাপারে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। বিজেপির (BJP) চার-পাঁচজন বিধায়ককে মন্ত্রিসভার নেওয়া হতে পারে। জেডিইউ’র (JDU) নেওয়া হবে দুই থেকে তিনজনকে। বাদ দেওযা হবে দু-তিনজন মন্ত্রীকে। বর্তমানে মন্ত্রিসভা ৩০ সদস্যের।

চলতি বছরের নভেম্বরে বিহার বিধানসভার ভোট (Bihar assembly election)। তার নয়মাস আগে কেন মন্ত্রিসভার রদবদর ঘটাতে চলেছেন নীতীশ, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারের কাজকর্ম নিয়ে জনমনে ক্ষোভ-অসন্তোষ চাপা দিয়ে অকেজো মন্ত্রীদের বাদ দিতে চান নীতীশ।

আর এই সুযোগে মন্ত্রিসভায় নিজেদের অংশিদারিত্ব বাড়িয়ে নিতে চাইছে বিজেপি। তার পিছনে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনা কাজ করছে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে এনডিএ জোট ক্ষমতায় এলে বিজেপি এবার মুখ্যমন্ত্রিত্ব দাবি করবে বলে রাজনৈতিক মহলের খবর। সে ব্যাপারে চাপ তৈরির কৌশল হিসাবেই এই আগাম পরিকল্পনা। বিহার বিধানসভায় বর্তমানে বিজেপির দু’জন উপমুখ্যমন্ত্রী সহ পনেরোজন মন্ত্রী রয়েছেন। রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল বর্তমানে মন্ত্রিসভায় আছেন। তিনি মন্ত্রিত্ব ছেড়ে পুরোপুরি দলের কাজে যুক্ত হবেন বলে মনে করা হচ্ছে।  

মন্ত্রিসভার সম্প্রসারণে বিজেপি এতটাই আগ্রহী যে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দু’দিনের সফরে পাটনায় গিয়েছেন। সেখানে তিনি বিহার বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন মন্ত্রীদের নাম বাছাই করে দিয়েছেন। সাধারণত, মন্ত্রিসভা সম্প্রসারণের মতো বিষয়ে সর্বভারতীয় সভাপতি রাজ্যে যান না। কিন্তু গত তিন-চার বছর যাবত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিহারের বিষয়ে সরাসরি দেখছেন।


```