Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দেশবিরোধী মন্তব্য করায় গ্রেফতার অসমের বিধায়ক, জঙ্গি হামলাকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলেছিলেন

পহেলগামে জঙ্গি হামলাকে (Pahalgam Attack) নিয়ে দেশবিরোধী মন্তব্য করায় গ্রেফতার (Arrest) হলেন অসমের এক বিধায়ক (Assam MLA)।  পাক মদতপুষ্ট ওই হামলাকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলাম (Aminul Islam) ।

দেশবিরোধী মন্তব্য করায় গ্রেফতার অসমের বিধায়ক, জঙ্গি হামলাকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলেছিলেন

গ্রেফতার বিধায়ক

শেষ আপডেট: 24 April 2025 21:55

দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গি হামলাকে (Pahalgam Attack) নিয়ে দেশবিরোধী মন্তব্য করায় গ্রেফতার (Arrest) হলেন অসমের এক বিধায়ক (Assam MLA)।  পাক মদতপুষ্ট ওই হামলাকে ‘সরকারের ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের (এআইইউডিএফ) বিধায়ক আমিনুল ইসলাম (Aminul Islam) ।

আমিনুলের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অসম পুলিশ। এআইইউডিএফ দলের ওই বিধায়কের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় সিআরপিএফের একটি কনভয়ের উপর হামলা হয়। যার জেরে মারা গিয়েছিলেন অন্তত ৪০ জন। ছ'বছর পর মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়। তাতে মৃত্যু হয়েছে ২৬ জনের।

বুধবার এই নিয়ে, অসমের বিধায়ক একটি মন্তব্য করেন। যেখানে তিনি বলছেন, পুলওয়ামার মতোই পহেলগামে হামলার পিছনে রয়েছে ‘সরকারের ষড়যন্ত্র’। ভিডিও ভাইরাল হতেই অসম পুলিশ ওই বিধায়কের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা দায়ের করে।

অসম পুলিশ জানিয়েছে, বিধায়কের বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বক্তব্যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণেই তাঁর বিরুদ্ধে নগাঁও থানায় একটি মামলা দায়ের করা করা হয়। সেই অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পহেলগামে জঙ্গি হামলার পর যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাকিস্তানকে রক্ষা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা এই ধরনের কাজ করবে তাদের একদমই রেয়াত করা হবে না।


```