Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসারে অশান্তি, রাগের মাথায় স্ত্রীর গলা কেটে খুন! ঝুড়িতে করে মুন্ডু নিয়ে থানায় গেল স্বামী

ঘটনায় প্রতিবেশীদের বয়ানও নিয়েছে পুলিশ। তাঁদের কথায়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শয়ই ছোটখাট বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকত।

সংসারে অশান্তি, রাগের মাথায় স্ত্রীর গলা কেটে খুন! ঝুড়িতে করে মুন্ডু নিয়ে থানায় গেল স্বামী

সংসারে অশান্তি, রাগের মাথায় স্ত্রীকে খুন

শেষ আপডেট: 20 April 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: স্বামী-স্ত্রীর মধ্যে সাধারণ ঘরোয়া ঝামেলা ঘটনার সূত্রপাত। ঝগড়ার সময় রাগের চোটে স্ত্রীর মুন্ডু কেটে ফেললেন ৬০ বছরের এক ব্যক্তি। তারপর নিজেই সেই কাটা মুন্ডু নিয়ে গেলেন পুলিশের কাছে। গতকাল অর্থাৎ শনিবার রাতে এই ঘটনা ঘটেছে অসমের চিরঙ্গ জেলায়।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম বিতিশ হাজং। পুলিশ সূত্রে খবর, সামান্য ঘটনা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। তখনই বিতিশ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী বাজন্তীকে খুন করে। তার মুন্ডু কেটে সাইকেলের ঝুড়িতে ভরে নিয়ে আসে থানায়। অসমের বালামগুড়ি আউটপোস্টের কাছে যে থানা আছে, সেখানে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সে। যখন সে থানায় এসে পৌঁছয়, তার সাইকেল-সহ সারা শরীরে রক্তের দাগ ছিল।

সূত্রের খবর, ওই অভিযুক্ত পেশায় দিনমজুর।

এই ঘটনায় প্রতিবেশীদের বয়ানও নিয়েছে পুলিশ। তাঁদের কথায়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শয়ই ছোটখাট বিষয় নিয়ে ঝামেলা লেগে থাকত। শনিবার বিতিশ সারাদিনের পর কাজ থেকে বাড়ি ফেরার পরও তাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। তখনই ওই ঘটনা ঘটে।

ওই ঘটনার পর এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। চিরঙ্গ জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ওই মহিলার দেহ আমরা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।


```