Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এনআরসি-র জন্য আবেদন না করলে আধার কার্ড মিলবে না! সিদ্ধান্ত অসম সরকারের

বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণে ভারতে অনুপ্রবেশ বাড়বে বলে আশঙ্কা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার।

এনআরসি-র জন্য আবেদন না করলে আধার কার্ড মিলবে না! সিদ্ধান্ত অসম সরকারের

হিমন্ত বিশ্ব শর্মা

শেষ আপডেট: 12 December 2024 10:41

দ্য ওয়াল ব্যুরো: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি-র সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে উদ্যোগ নিয়েছে অসম প্রশাসন। সে কারণে বুধবার এক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, যারা এনআরসি-র জন্য আবেদন করবে না, তাঁরা আধার কার্ডও পাবে না! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণে ভারতে অনুপ্রবেশ বাড়বে বলে আশঙ্কা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। সেই প্রেক্ষিতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ওপার বাংলা থেকে বিগত কিছুদিন ধরে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। এই অবস্থায় আধার কার্ডের জন্য আবেদনকারী কোনও ব্যক্তি বা তার পরিবার যদি এনআরসির জন্য আবেদন না করেন, তাহলে তাঁদের আধার কার্ড দেওয়া হবে না। 

মুখ্যমন্ত্রী এও জানান, বিগত দু'মাসে বহু অনুপ্রবেশকারীকে আটক করেছে অসম, ত্রিপুরা পুলিশ ও বিএসএফ। সেই কারণেই আধার কার্ডের প্রক্রিয়া আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সঙ্গে এনআরসি যুক্ত করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠক করেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

কীভাবে হবে এই প্রক্রিয়া, তাও জানিয়েছে অসম সরকার। বলা হয়েছে, প্রথমে সকলে আবেদন জমা নিয়ে রাজ্য সরকারের কাছে তথ্য যাচাইয়ের জন্য পাঠাবে ইউআইডিএআই কর্তৃপক্ষ। আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলা কমিশনার নিযুক্ত থাকবেন। তাঁরা খতিয়ে দেখবেন, আধার কার্ড আবেদনকারীরা সকলে এনআরসি-র জন্য আবেদন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ভাল। না করে থাকলে তাঁর আধার কার্ডের আবেদন বাতিল হয় যাবে। 

একবার যার আধার কার্ডের আবেদন বাতিল হবে ওই ব্যক্তি আর কখনও আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। কারণ গোটা বিষয়ের রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় সরকারের কাছে। তবে এই নিয়ম থেকে ছাড় পাবেন ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাদের এনআরসি-তে আবেদন করতে হবে না আধার পাওয়ার জন্য।


```