Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বাস ভাঙল গুগল ম্যাপ! অসম পুলিশের টিম অজান্তে পৌঁছল নাগাল্যান্ড, খেতে হল বেধড়ক মার

মঙ্গলবার রাতে অভিযানে বেরিয়েছিল অসম পুলিশ। তাঁদেরই ১৬ জনের একটি দল গাড়ি নিয়ে সোজা নাগাল্যান্ড পৌঁছে যায়।

বিশ্বাস ভাঙল গুগল ম্যাপ! অসম পুলিশের টিম অজান্তে পৌঁছল নাগাল্যান্ড, খেতে হল বেধড়ক মার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 January 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: একটি ঘটনায় তল্লাশি অভিযান চলছিল। বিভিন্ন দলে ভাগ হয়ে নানা জায়গায় যাচ্ছিল অসম পুলিশের টিম। এমনই এক টিমে ছিল ১৬ জন অফিসার। অভিযানের জন্য এক জায়গায় যেতে তাঁরা ভরসা করেছিল গুগল ম্যাপের ওপর। তাতেই বড় বিপত্তি। কপালে জুটল মারধর। অন্য রাজ্যে অজান্তে ঢুকে গিয়ে বেধড়ক মার খেলেন সকল পুলিশ অফিসার। 

মঙ্গলবার রাতে অভিযানে বেরিয়েছিল অসম পুলিশ। তাঁদেরই ১৬ জনের একটি দল গাড়ি নিয়ে সোজা নাগাল্যান্ড পৌঁছে যায়। আসলে ইচ্ছা করে তাঁরা এটা করেননি। নির্দিষ্ট জায়গায় যেতে গুগল ম্যাপে ভরসা করেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের বিশ্বাস ভাঙে এই অ্যাপ! অজান্তেই রাজ্যের সীমানা পার করে তাঁরা পৌঁছে যান ওই রাজ্যে। তারপর সেখানের স্থানীয় বাসিন্দারা বেধড়ক মারধর করে তাঁদের। 

নাগাল্যান্ডের মোকোকচুং জেলায় এই ঘটনা ঘটেছে। কিন্তু সেখানকার বাসিন্দারা আচমকা পুলিশের ওপর আক্রমণ কেন করল? আসলে তাঁরা জানতই না এঁরা পুলিশ! জানা গেছে, অভিযানের জন্য অসম পুলিশের কোনও অফিসারই উর্দিতে ছিলেন না। তাঁরা সিভিল ড্রেসে ছিলেন, আর প্রত্যেকের কাছেই স্বাভাবিকভাবে অস্ত্র ছিল।

নাগাল্যান্ডের ওই অঞ্চলের বাসিন্দারা ভেবেছিলেন দুষ্কৃতীরা এসেছে। সেই কারণেই সঙ্গে সঙ্গে তাঁদের ওপর হামলা করেন তাঁরা। পরে অবশ্য নাগাল্যান্ড পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এলাকাবাসীরাও ক্ষমা চেয়ে নেন অসম পুলিশের আধিকারিকদের কাছে। 

পুলিশ অফিসারদের শুধু মারধর করা নয়, কয়েকজনকে আটকেও রেখেছিল এলাকার বাসিন্দারা। পরে রাজ্যের পুলিশের কথায় নিশ্চিত হয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অসম পুলিশ বলছে, গুগল ম্যাপে অসমেরই একটি চা বাগান দেখিয়েছিল। কিন্তু সেটা আদতে নাগাল্যান্ডে, তা তাঁরা বুঝতে পারেননি। এর জেরেই সীমানা টপকে ফেলেন তাঁরা। মারধর খাওয়ার মাঝেই অসম পুলিশের অন্য টিমকে খবর দেওয়া হয়। তাঁরা নাগাল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে। 


```