Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘উড়তা অসম পার্টির সব চেষ্টা ভেস্তে দিলাম’, ‘লোকাল পাবলো স্কোবার’দের হুঁশিয়ারি হিমন্তের

মাদক কারবারিদের ‘লোকাল পাবলো স্কোবার আখ্যা দিয়ে অসমের মুখ্যমন্ত্রীর বার্তা, “উড়তা অসম পার্টির সব চেষ্টা ভেস্তে দিলাম।”

‘উড়তা অসম পার্টির সব চেষ্টা ভেস্তে দিলাম’, ‘লোকাল পাবলো স্কোবার’দের হুঁশিয়ারি হিমন্তের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 February 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: বলিউড সিনেমা উড়তা পাঞ্জাবের প্রসঙ্গ টেনে এবার মাদক কারবারিদের বিরুদ্ধে বড়সড় অভিযান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। জানা গেছে, ১৭০ বিঘা আফিম চাষের জমি ট্রাক্টর চালিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর। যার আনুমানিক বাজারমুল্য ২৭.২০ কোটি টাকা। 

একই সঙ্গে মাদক কারবারিদের ‘লোকাল পাবলো স্কোবার আখ্যা দিয়ে অসমের মুখ্যমন্ত্রীর বার্তা, “উড়তা অসম পার্টির সব চেষ্টা ভেস্তে দিলাম।” অভিযোগ অসমের গোয়ালপাড়া এলাকায় নদীর ধারে বিরাট এলাকা জুড়ে আফিম চাষ চলছিল। সেই খবর কানে আসতেই সম্প্রতি অভিযান চালায় পুলিশ। রীতিমতো ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়া হয় আফিমের চাষ।

রবিবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বার্তা দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এলাকার পাবলো স্কোবারের দল অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি তোমাদের উড়তা অসম পার্টি তৈরির সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। গোয়ালপাড়ায় ১৭০ বিঘা আফিমের বাগান জানুয়ারি মাসে ধ্বংস করেছে পুলিশ। যার বাজারমূল্য ছিল ২৭.২০ কোটি টাকা।’

এছাড়া একটি ভিডিও পোস্ট করেছন মুখ্যমন্ত্রী। যেখানে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতিতে আফিম বাগান ট্রাক্টর চালিয়ে ধ্বংস করা হচ্ছে। কিছু গাছ সরকারি কর্মীদের কাটতেও দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এরপর যদি কখনও মাদকের কথা মাথায় আসে তবে তার আগে অসম পুলিশের কথা আপনারা মনে করবেন।’

উল্লেখ্য, বিশ্ব মাদক কারবারের জনক হিসেবে পরিচিত কলোম্বিয়ার পাবলো স্কোবার। শয়ে শয়ে নরহত্যার পাশাপাশি অপরাধ জগতে আজও আতঙ্কের অপর নাম তিনি। পরে মার্কিন গোয়েন্দাদের কলোম্বিয়াতেই মৃত্যু হয় তাঁর। সেই প্রসঙ্গেই রাজ্যের মাদক পাচারকারীদের ‘লোকাল পাবলো স্কোবার’ বলে কটাক্ষ করে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত।


```