Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্বাধীনতার ৮০ বছর হতে চলল, এখনও পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করা যায়নি: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই মতপ্রকাশ করে।

স্বাধীনতার ৮০ বছর হতে চলল, এখনও পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করা যায়নি: সুপ্রিম কোর্ট

চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

শেষ আপডেট: 5 April 2025 11:35

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার প্রায় ৮০ বছরের পথ পেরোতে চলেছি আমরা। কিন্তু, এতদিনেও যোগ্য প্রার্থীদের জন্য যথেষ্ট পরিমাণে সরকারি চাকরির বন্দোবস্ত করতে পারিনি আমরা। এক পর্যবেক্ষণে এই আক্ষেপ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সরকারি চাকরির অভাবের কথা তুলে ধরে তার উপর জোর দিয়েছে। শীর্ষ আদালতের মতে, খুব কম সংখ্যক সুযোগ থাকার ফলে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

আদালতের বক্তব্য, স্বাধীনতা প্রাপ্তির পর প্রায় ৮০ বছরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। কিন্তু, এতদিনেও আমরা যারা সরকারি চাকরি করতে চায়, তাদের জন্য পর্যাপ্ত সরকারি চাকরির সংস্থান করতে পারিনি। সেই লক্ষ্যপূরণ করতে পারা যায়নি। অথচ, দেশে যোগ্য প্রার্থীর কোনও অভাব নেই। যোগ্য প্রার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন একটি সরকারি চাকরি পাওয়ার আশায়। কিন্তু, পর্যাপ্ত চাকরির সুযোগের অভাবের জন্য তাঁরা অপেক্ষার দিন গুনছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ এই মতপ্রকাশ করে। বিহারের একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত পাটনা হাইকোর্টের পূর্ববর্তী রায় বহাল রাখে। যেখানে পাটনা হাইকোর্ট রাজ্য সরকারের একটি বিধিকে অসাংবিধানিক বলে রায় দিয়েছিল। বিহারের নিয়ম ছিল সরকারি চাকরি চৌকিদার পদটি বংশানুক্রমিকভাবে চালু থাকবে। কিন্তু, সেই প্রথাকে পাটনা উচ্চ ন্যায়ালয় সংবিধানের মান্যতা নেই বলে জানিয়ে দেয়।

উল্লেখ্য, বিহার চৌকিদার ক্যাডার (সংশোধনী) বিধি, ২০১৪-তে বলা রয়েছে, কোনও চৌকিদার অবসর নেওয়ার সময় তাঁর উপর নির্ভরশীল কোনও উত্তরাধিকারীকে মনোনীত করে যেতে পারেন। তিনি তাঁর জায়গায় সরকারি চাকরিটি পাবেন। পাটনা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বিধিকে সংবিধানের সাম্যের অধিকার এবং সরকারি চাকরিতে সমান সুযোগের অধিকার ভঙ্গকারী বলে রায় দেয়।


```