Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই হত্যার ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের স্ত্রীর

সুনিতা কেজরিওয়াল বিজেপি নেতাদের বিরুদ্ধে গভীর চক্রান্তের অভিযোগ এনেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই হত্যার ষড়যন্ত্র! বিস্ফোরক অভিযোগ কেজরিওয়ালের স্ত্রীর

শেষ আপডেট: 21 April 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেলে খুনের ষড়যন্ত্র হয়েছে। তাঁর খাবারে নজরদারি চলছে, রবিবার কেজরিওয়ালের স্ত্রী সুনীতার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সুনীতা কেজরিওয়াল বিজেপি নেতাদের বিরুদ্ধে গভীর চক্রান্তের অভিযোগ এনেছেন। রবিবার রাঁচিতে ‘বিরোধী ইন্ডিয়া জোটের’ সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি দাবি করেন, "দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলেই হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। কেজরিওয়ালের প্রতিটি খাবারে নজরদারি চলছে। উনি সুগার রোগী এবং ১২ বছর ধরে ইনসুলিন নিচ্ছেন।" বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে সুনীতা বলেন, "জেলে কেজরিওয়ালকে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না। ওরা দিল্লির মুখ্যমন্ত্রীকে মেরে ফেলতে চাইছে।"

কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রার পরিমাণ অনেকটাই বেশি, প্রথম থেকেই এমন দাবি জানিয়ে আসছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাই তাঁকে জেলে বাড়ির খাবার খেতে দেওয়া হোক, এমনও আবেদন করেন তিনি। জেলের মধ্যে ইনসুলিন নেওয়ার দাবি তুলে দু'দিন আগেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে মামলা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার আরও এক ধাপ এগিয়ে সরাসরি কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে বলে আক্রমণ করলেন সুনীতা। 

দিল্লির মানুষকে পরিষেবা দিতে গিয়ে কেজরিওয়াল নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন বলে দাবি করেন সুনীতা। তাঁর মতে, "অরবিন্দ কেজরিওয়াল যখন আইআইটি পাশ করেন, তাঁর বন্ধুরা মোটা মাইনের জন্য বিদেশে গিয়ে লোভনীয় চাকরিকে বেছে নিয়েছিলেন। কিন্তু কেজরিওয়াল দেশে থেকে সমাজ সেবাকে বেছে নেন।"

গত মাসের ২১ তারিখ আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দু’দফায় ইডি হেফাজতের পর আদালতের নির্দেশে তিহাড় জেলেই এখন রয়েছেন তিনি। এদিকে রবিবার তিহাড় জেল কর্তৃপক্ষের একটি চিঠি প্রকাশ করেছে আম আদমি পার্টি। তাতে দেখা যাচ্ছে, কেজরিওয়ালের জন্য একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা করুন, এই মর্মে এইমসের কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির জেল কর্তৃপক্ষ। 

একইসঙ্গে এদিন জেল থেকে কেজরিওয়ালের পাঠানো বার্তা তুলে ধরেন তাঁর স্ত্রী। সুনীতা কেজরির যে ৬টি গ্যারান্টির কথা উল্লেখ করেছেন তা হল সারা দেশে ২৪ ঘন্টা বিদ্যুৎ, প্রতিটি গরিব মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ , প্রতিটি গ্রামে এবং এলাকায় ভাল অবৈতনিক স্কুল, মহল্লা ক্লিনিক, প্রতিটি গ্রামে মাল্টি স্পেশালিটি হাসপাতাল, দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা। 


```