Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ঈশ্বর রক্ষা করবেন,' নিরাপত্তার পরোয়া না করেই সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত কেজরিওয়ালের

সেপ্টেম্বরের ১৭ তারিখ দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছিলেন কেজরিওয়াল।

'ঈশ্বর রক্ষা করবেন,' নিরাপত্তার পরোয়া না করেই সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত কেজরিওয়ালের

ফাইল ছবি

শেষ আপডেট: 2 October 2024 19:34

দ্য ওয়াল ব্যুরো: বারণ করলেও শোনেননি। পরিষ্কার জানিয়েছিলেন ঈশ্বর তাঁকে রক্ষা করবেন। এবার সরকারি বাসভবন ছাড়ার দিনক্ষণ ঘোষণা করে দিলেন আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

আগামী শুক্রবারের মধ্যে সরকারি ভবন খালি করে নয়া দিল্লির নতুন বাড়িতে কেজরিওয়াল উঠছেন বলে খবর। তবে নিরাপত্তার কারণে দলের নেতারা কেজরিওয়ালকে বারবার বারণ করলেও তিনি তা শোনেননি।

উল্টে নিজের সিদ্ধান্তেই অনড় থেকে আপ প্রধান জানিয়েছেন তাঁকে নিয়ে ভয়ের কোনও কারণই নেই। ভগবান তাঁকে বাঁচাবেন।

সেপ্টেম্বরের ১৭ তারিখ দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছিলেন কেজরিওয়াল। তারপরই দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সরকারি বাসভবন ছাড়বেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আপের তরফে যদিও পরে কেজরিওয়ালের নিরপত্তার কারণে সরকারি বাসভবন চেয়ে আবেদন জানানো হয়। কিন্তু কেজরিওয়াল নিজেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

গত ১৩ সেপ্টেম্বর আবগারি দুর্নীতি মামলায় জামিন পান কেজরিওয়াল। তার ঠিক চার দিন পরেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।


```