Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'মানুষের রায় মাথা পেতে নিলাম', ক্ষমতা হারিয়ে করজোড়ে ভিডিও বার্তা 'মাফলার ম্যান' কেজরির

২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। 'মাফলার ম্যান' কেজরিওয়ালকে রাজ্যের দায়িত্ব সঁপেছিল রাজধানীবাসী। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই আস্থা হারালেন আপ প্রধান।

'মানুষের রায় মাথা পেতে নিলাম', ক্ষমতা হারিয়ে করজোড়ে ভিডিও বার্তা 'মাফলার ম্যান' কেজরির

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 8 February 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: ২৭ বছর পর দেশের রাজধানীতে বিজেপির প্রত্যাবর্তন। ১৯৯৮ সালে শেষ বার ভারতীয় জনতা পার্টি দিল্লির মসনদে ছিল। শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। তারপর ক্ষমতা দখল করে কংগ্রেস। ২০১৩ সালে প্রথমবার ক্ষমতায় আসে আম আদমি পার্টি। 'মাফলার ম্যান' কেজরিওয়ালকে রাজ্যের দায়িত্ব সঁপেছিল রাজধানীবাসী। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে সেই আস্থা হারালেন আপ প্রধান।

মানুষের রায় মাথা পেতে নিয়েছেন অরবিন্দ। আগামী দিনে আপ কেবল গঠনমূলক বিরোধী দল হিসেবেই নয়, জনগনের পাশে থাকারও বার্তা দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। সঙ্গে এও খোলসা করে দিলেন, লাভের উদ্দেশ্য নিয়ে তিনি রাজনীতিতে আসেননি।

শনিবার এক ভিডিওবার্তায় বিজেপিকে জয়ের শুভেচ্ছা জানিয়ে কেজরিওয়াল বলেন, "মানুষ যে আশা নিয়ে বিজেপিকে নির্বাচন করেছেন, আশা করব তারা সেই সব আশা পূরণ করবে। আমরা গত ১০ বছরে অনেক কাজ করেছি। দিল্লিতে সব ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, জল,  মানুষের জীবনযাপনের মান উন্নত করতে চেষ্টা করেছি। রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি।"

তিনি আরও বলেন, "এখন দিল্লির মানুষের রায় মোতাবেক আমরা যেমন বিরোধী দলের ভূমিকা পালন করব, ঠিক একই ভাবে সমাজসেবা আর মানুষের জন্য কাজ চালিয়ে যাব। মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। কোনও লাভের আশা নিয়ে আমরা রাজনীতিতে আসিনি। রাজনীতি জনগনের জন্য কাজ করার অন্যতম মাধ্যম।  দলের সকল কর্মী-সমর্থকদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তাঁরা এই নির্বাচনে অনেক পরিশ্রম করেছেন।"

দিল্লি বিধানসভা ভোটে সবথেকে বড় ঘটনা হল অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার পরাজয়। নয়াদিল্লি কেন্দ্র থেকে 'মাফলার ম্যান' তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রবেশ বর্মার কাছে চার হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন। 


```