Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

গ্রেফতার করা হবে না, কথা দিলে ইডি দফতরে যেতে পারি, হাইকোর্টে আর্জি কেজরিওয়ালের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নবম নোটিসেও সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

গ্রেফতার করা হবে না, কথা দিলে ইডি দফতরে যেতে পারি, হাইকোর্টে আর্জি কেজরিওয়ালের

অরবিন্দ কেজরিওয়াল - ফাইল চিত্র

শেষ আপডেট: 21 March 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নবম নোটিসেও সাড়া দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে আটবার ইডির তলব এড়িয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো।  

শুক্রবার দিল্লি হাইকোর্টে তিনি অবশ্য একটি আর্জি পেশ করে জানিয়েছেন, তাঁকে গ্রেফতার করা হবে না, এই মর্মে ইডি আদালতকে কথা দিলে তিনি ওই তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন।

প্রসঙ্গত, দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় ইডি দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করতে চায়। চার্জশিটে তাঁর নাম আছে। সিবিআই তাঁকে জেরা করলেও ইডি এখনও সেই সুযোগ পায়নি। কারণ কেজরিওয়াল বারেবারেই ওই তদন্তকারী সংস্থাকে এড়িয়ে যাচ্ছেন। 

তবে গত সপ্তাহে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত মুখ্যমন্ত্রীকে আগাম জামিন দিয়েছে। কিন্তু কেজরিওয়ালের আইনজীবীরা মনে করছেন নিম্ন আদালতের এই আইনি সুরক্ষা যথেষ্ট নয়। ইডি হাইকোর্টে গিয়ে আগাম জামিনের নির্দেশ খারিজ করাতে পারে। দিল্লির মুখ্যমন্ত্রী তাই এবার আগাম হাই কোর্টে আবেদন করেছেন। তাঁর বক্তব্য সামনে নির্বাচন। তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকবেন। এই সময় তাঁকে গ্রেফতার করা হলে নির্বাচনী কাজ ব্যাহত হবে। তাই আদালতে ইডি কথা জেরার সময় তাঁকে  গ্রেফতার  করা হবে না।

 দিল্লির মুখ্যমন্ত্রীর এই আর্জি নিয়ে কোনও শুনানি হয়নি। কবে হবে তাও স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবারও।কেজরিওয়াল ইডিকে এড়িয়ে গেলেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে তলব করা হচ্ছে। 

আম আদমি পার্টি অনেক দিন ধরেই বলে আসছে, ইডি দফতরে গেলেই তাদের নেতাকে গ্রেফতার করা হবে। বিআরএস নেত্রী কবিতা গ্রেফতার হওয়ার পর আপের চিন্তা আরও বেড়েছে।


```