Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ মে ভি কেজরিওয়াল...লোকসভা ভোটের প্রচার শুরু আপের

'ফির একবার, ভাজপা সরকারের' পালটা স্লোগান তুললেন, 'সংসদ মে ভি কেজরিওয়াল তো দিল্লি হোগি অউর খুশ হাল।' পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানসহ দলের অন্য নেতাদের পাশে বসিয়ে দীনদয়াল উপাধ্যায় মার্গে আপের কার্যালয়ের সামনে লোকসভা ভোটের প্রচার শুরু করেন কেজরি।

সংসদ মে ভি কেজরিওয়াল...লোকসভা ভোটের প্রচার শুরু আপের

শেষ আপডেট: 8 March 2024 17:12

দ্য ওয়াল ব্যুরো: রাজধানী দিল্লির বুকে শুক্রবার মহাশিবরাত্রির দিন লোকসভা নির্বাচনের প্রচারের ফিতে কাটলেন আম আদমি পার্টির আহ্বায়ক তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 'ফির একবার, ভাজপা সরকারের' পালটা স্লোগান তুললেন, 'সংসদ মে ভি কেজরিওয়াল তো দিল্লি হোগি অউর খুশ হাল।' পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানসহ দলের অন্য নেতাদের পাশে বসিয়ে দীনদয়াল উপাধ্যায় মার্গে আপের কার্যালয়ের সামনে লোকসভা ভোটের প্রচার শুরু করেন কেজরি।

দিল্লির উন্নয়নে আপ সরকারের সমস্ত প্রকল্পকে বিজেপির কেন্দ্রীয় সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এদিন কেজরি জনতার কাছে তাঁকে এবং তাঁর দলকে আরও শক্তিশালী করার আবেদন জানান। কেজরি বলেন, দিল্লির মানুষ আমার পরিবার। তাঁদের সেবায় আমি সবরকমের চেষ্টা করেছি। কিন্তু, কেন্দ্র পদে পদে আমাদের কাজে বাধা দিয়েছে।

দিল্লি ও পঞ্জাবে মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পান। সব আপ প্রার্থীকে জিতিয়ে সংসদে পাঠালে তাঁর দল আরও শক্তিশালী হবে বলে দাবি করেন। বিজেপিকে আক্রমণের সুরে বলেন, ওরা আপনাদের অর্থাৎ ভোটারদের ঘৃণা করে। কারণ আপনারা একজন সাধারণ মানুষকে দিল্লির ক্ষমতায় বসিয়েছেন।

তাঁর অভিযোগ, ওরা মহল্লা ক্লিনিকগুলিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করে দিয়েছে। হাসপাতালে বিনামূল্যে পরীক্ষা ও ওষুধ সরবরাহ করতে দিচ্ছে না। প্রচারে আপ কর্মীরা দলের কাজের খতিয়ান ঘরে ঘরে বলে বেড়াবেন। অন্যদিকে, মান বলেন তাঁরা রাজ্যে আপ ১৩-০ ফলে জিতবে। পঞ্জাবের বরাদ্দ কেন্দ্র আটকে রেখেছে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের শরিক আপ দিল্লি, গুজরাত এবং হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করলেও পঞ্জাবে কোনও বোঝাপড়া হয়নি। সেখানে আপ একা লড়াই করছে।


```