Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অন্য মেজাজে কেজরি, স্ত্রীর সঙ্গে 'পুষ্পা'র গানে তুমুল নাচ, দেখুন সেই ভিডিও  

মেয়ের বাগদানের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে কেজরিওয়ালের নাচ ভাইরাল সমাজ মাধ্যমে।

অন্য মেজাজে কেজরি, স্ত্রীর সঙ্গে 'পুষ্পা'র গানে তুমুল নাচ, দেখুন সেই ভিডিও  

মেয়ের বাগদানের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে নাচ কেজরিওয়ালের

শেষ আপডেট: 19 April 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। দিল্লির শাসকের কুর্সি হারিয়েছেন কয়েকমাস আগেই। বিভিন্ন সময়ে তাঁর বিভিন্ন মন্তব্য খবরের শিরোনামে উঠে আসে। তবে এবার এক অন্য কারণেই নজর কাড়লেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মেয়ের বাগদানের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে কেজরিওয়ালের নাচ ভাইরাল সমাজ মাধ্যমে (Arvind Kejriwal and his wife dances at Pushpa song)। 

সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ও সুনীতা কেজরিওয়ালের মেয়ে হর্ষিতার বাগদানের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। বিশেষ দিনের আয়োজনে কোনও কমতিই রাখেননি কেজরিওয়াল দম্পতি। সেই অনুষ্ঠানেই অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত 'পুষ্পা' সিনেমার জনপ্রিয় গান 'আঙ্গারোকা অম্বর সা' গানে নেচে অনুষ্ঠান জমিয়ে দিলেন তাঁরা। 

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Arvind Kejriwal and his wife dances at Pushpa song)। উপস্থিত অতিথিরাও সস্ত্রীক কেজরিওয়ালের নাচের প্রশংসা করেছেন। ভিডিওর কমেন্ট বক্সে হর্ষিতা কেজরিয়ালকে তাঁর নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।  

আবগারি দুর্নীতি মামলায় জর্জরিত আপ। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন থেকে শুরু করে খোদ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে জেলে যেতে হয়েছিল। দীর্ঘ সময় কেটেছে জেলের ভিতরেই। তবে এখন তাঁরা জামিন মুক্ত। নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে অতিশী মারলেনাকে (Atishi Marlena) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছিলেন কেজরিওয়াল।  

গত ফেব্রুয়ারি মাসে দিল্লির বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election) আপকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন শাসকের ভূমিকায় আসে বিজেপি (BJP)। এমনকি অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার মত হেভিওয়েট নেতারা তাঁদের আসনে পরাজিত হয়েছেন। তবে বিরোধী দল হিসেবেই রাজধানীতে রাজনীতির লড়াই চালিয়ে যাবে বলেই জানিয়েছে আপ।


```