Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিতে শুরু ‘অপারেশন লোটাস’, ভোটের আগে বিজেপিকে আক্রমণ কেজরির

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, গত ১৫ ডিসেম্বর থেকে ‘অপারেশন লোটাস’ শুরু করেছে বিজেপি।

তালিকা থেকে ভোটারদের নাম বাদ দিতে শুরু ‘অপারেশন লোটাস’, ভোটের আগে বিজেপিকে আক্রমণ কেজরির

ফাইল ছবি

শেষ আপডেট: 30 December 2024 00:29

দ্য ওয়াল ব্যুরো: যেভাবেই হোক ভোটে জেতা চাই। বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুললেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে বিধানসভা ভোটের আগে আপ প্রধানের অভিযোগ, ভোটার তালিকা থেকে কয়েক হাজার নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে। 

রবিবার অরবিন্দ কেজরিওয়ালের দাবি, গত ১৫ ডিসেম্বর থেকে ‘অপারেশন লোটাস’ শুরু করেছে বিজেপি। গেরুয়া শিবির ভালমতো জানে দিল্লির ভোটে নাকানিচোবানি খেতে হবে তাঁদের। সে কারণেই আগে থেকে নিজেদের হার মেনে নিয়েছে। 

এখানেই থেমে থাকেননি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিজেপির বিশ্বাসযোগ্য কোনও প্রার্থী নেই, মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে কেউ নেই। সে কারণে যেভাবে হোক এসব কারচুপি করে ভোটে জিততে চাইছে তাঁরা। 

তবে এদিন অপারেশন লোটাসের উদাহরণ দিতে গিয়ে কেজরিওয়াল মনে করিয়ে দেন, তাঁর নিজের কেন্দ্র নয়া দিল্লি বিধানসভা কেন্দ্রে বিজেপির এই অভিযান চলছে ১৫ ডিসেম্বর থেকে। অভিযোগ, এই ১৫ দিনে বিজেপি ৫০০০ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নতুন ৭৫০০ জনের নাম ঢুকিয়েছে। 

কয়েকদিন আগেই দিল্লীর মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পরবেশ বর্মার বিরুদ্ধে প্রকাশ্যে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ তুলেছিলেন। ইতিমধ্যেই, ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে আম আদমি পার্টির তরফে নয়াদিল্লির বারাখাম্বা থানায় বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। 

দিল্লির বিধানসভা কেজরীর দল ইতিমধ্যেই দিল্লির ৭০টি আসনের সবগুলিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-চতুর্থাংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। কেজরিওয়াল লড়ছেন নয়াদিল্লি আসনে।

২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরী সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন আতিশী মারলেনা। আতিশী কালকাজী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বিজেপি এখনও কোনও আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেনি।


```