Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে সাধারণ মানুষকে যুক্ত করতে এবার অভিনব উদ্যোগ বাহিনীর

চলতি বছরে এখনও পর্যন্ত একাধিক জঙ্গি হামলায় ১১ জন নিরাপত্তা কর্মী-সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। 

 জম্মু-কাশ্মীরে জঙ্গি দমনে সাধারণ মানুষকে যুক্ত করতে এবার অভিনব উদ্যোগ বাহিনীর

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 August 2024 09:12

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক অতীতে জঙ্গি হামলা বৃদ্ধি পেয়েছে জম্মু-কাশ্মীরে। চলতি বছরে এখনও পর্যন্ত একাধিক জঙ্গি হামলায় ১১ জন নিরাপত্তা কর্মী-সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। 

জঙ্গি হামলা ঠেকাতে এবার আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিল সেনাবাহিনী। সংবাদসংস্থা সূত্রের খবর, ইতিমধ্যে এলাকার বাসিন্দাদের বাড়ি বাডি গিয়ে জঙ্গি নাশকতা ঠেকাতে সাহায্য চাওয়া হচ্ছে বলে খবর।

কী সাহায্য? সূত্রের খবর, বাহিনীর কর্তারা বাড়ি বাড়ি গিয়ে আর্জি রাখছেন, "সন্দেহভাজন কাউকে দেখলে তাঁর উচ্চতা, পোশাক, সঙ্গে কোনও অস্ত্র রয়েছে কি না, সেটি কি তিনি প্রকাশ্যে নিয়ে ঘুরছেন নাকি লুকিয়ে ব্যাগের মধ্যে রেখেছেন, তা নোট করে আমাদের জানান।" এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে।

যদিও পরে এব্যাপারে দক্ষিণ জম্মু শহরের এসপি অজয় শর্মা সংবাদ সংস্থাকে বলেন, “আমি বলব না যে সতর্কতার মাত্রা বাড়ানো হচ্ছে। আমরা সবসময় সজাগ রয়েছি।”

 সাম্প্রতিক অতীতে রাজৌরি, পুঞ্চ, রিয়াসি, উধমপুর, কাঠুয়া এবং ডোডা জেলায় এ বছর এখনও পর্যন্ত ১১  জন নিরাপত্তা কর্মী এবং একজন গ্রাম প্রতিরক্ষা রক্ষী (ভিডিজি) সদস্য-সহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। তবে বাহিনীর পাল্টা হামলায় গত মাসে কাঠুয়া এবং ডোডা জেলায় দুটি এনকাউন্টারে পাঁচ সন্ত্রাববাদীরও মৃত্যু হয়েছে।

এমন পরিস্থিতিতে শুক্রবারই বিএসএফের ডিজি নীতিন আগরওয়াল এবং তার ডেপুটি স্পেশাল ডিজি (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকে তাঁদের পদ থেকে অপসারণ করেছে কেন্দ্র। ওই পদে কাদের আনা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মাঝে জঙ্গি দমনে যেভাবে এলাকার সাধারণ মানুষকেও পরোক্ষে যুক্ত করার প্রচেষ্টা শুরু করেছে বাহিনী, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বিএসএফের এক শীর্ষ কর্তার কথায়, "সবাই যে সহযোগিতা করতে এগিয়ে আসবেন তেমনটা আমরাও আশা করছি না। তবে কিছু মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবেন, সেক্ষেত্রে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে আমরা আরও বেশি করে ওয়াকিবহাল হতে পারব।"


```