Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জম্মু-কাশ্মীরে ফের খাদে পড়ল সেনার গাড়ি, ৪ জন জওয়ানের মৃত্যু

সূত্রের খবর, পাহাড়ি রাস্তার এক জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার ট্রাক চালক।

জম্মু-কাশ্মীরে ফের খাদে পড়ল সেনার গাড়ি, ৪ জন জওয়ানের মৃত্যু

জম্মু-কাশ্মীরে খাদে পড়ল সেনার গাড়ি

শেষ আপডেট: 4 January 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের বান্দেপোড়া জেলায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনার গাড়ি। এই ঘটনায় ৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আহত আরও ৩। 

সেনার তরফে জানানো হয়েছে, বান্দেপোড়ার এসকে পায়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি রাস্তার এক জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার ট্রাক চালক। সে কারণেই খাদে পড়ে যায় গাড়ি। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সেনার একাধিক উচ্চপদস্থ আধিকারিক। 

এই ঘটনা অবশ্য প্রথমবার নয়। মাত্র কয়েকদিন আগে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গেছিল সেনারই আরও একটি গাড়ি। ঘটনায় ৫ জন জওয়ান নিহত হন। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের বালনোই এলাকায়। 

১০-১১ জন জওয়ানকে সঙ্গে নিয়ে নীলম সদর দফতর থেকে বালনোইয়ের ঘোরা পোস্টের দিকে যাচ্ছিল ১১ এমএলআই-এর সামরিক গাড়িটি। ওই পোস্টের কাছেই একটি বাঁক ঘুরতে গিয়ে আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। 


```