Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তনিশকের শোরুম থেকে কোটি কোটি টাকার গয়না লুট, মাথায় বন্দুক ঠেকিয়ে ক্লিন অপারেশন ডাকাত দলের

ভোজপুরের পুলিশ সুপার এই ঘটনার পর সমস্ত থানায় খবর দেওয়ার নির্দেশ দেন। প্রতিটি স্টেশনে গাড়ি চেকিং করা বাধ্যতামূলক করেন। দোকান-সহ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

তনিশকের শোরুম থেকে কোটি কোটি টাকার গয়না লুট, মাথায় বন্দুক ঠেকিয়ে ক্লিন অপারেশন ডাকাত দলের

শেষ আপডেট: 10 March 2025 20:03

দ্য ওয়াল ব্যুরো: তনিশকে ঢুকে ক্রেতা ও দোকানের কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে কোটি কোটি টাকার গয়না লুটে পালাল দুষ্কৃতীরা। ঘটনা বিহারের আড়া এলাকার। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ ডাকাতিটি হয়। 

পুলিশ জানিয়েছে, ২৫ কোটি টাকার গয়না লুটে পালিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে পুরোটাই ধরা পড়েছে। ৫-৬ জন তনিশকের ওই শোরুমে ঢুকেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে। প্রথমে কর্মীদের মাথায় বন্দুক ঠেকিয়ে হাত তুলতে বলে।  তারপর ক্রেতাদেরও ভয় দেখানো হয় একইভাবে। 

গয়না লুট করে ব্যাগে সুন্দর করে ভরে এলাকা ছাড়ে ডাকাতের দল। আড়া পুলিশ স্টেশনের নাকের ডগায় এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। এনিয়ে শোরুমটির ম্যানেজার কুমার মৃত্যুঞ্জয় জানান, শুধুমাত্র গয়না লুট হয়েছে তা নয়। প্রচুর পরিমাণ নগদ টাকাও নিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। 

শোরুমটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন মনোজ কুমার। তিনি জানান, সামনেই দোল। তাই সোমবার শোরুম খোলা হয়েছিল সকাল ১০টায়। একটি গাড়িতে করে ছয় জনের ওই ডাকাত দল আসে। নিয়ম অনুযায়ী দোকানে চারজনের বেশি একসঙ্গে ঢুকতে দেওয়া হয় না। তাই একবারে চারজনকে শোরুমে যেতে দেওয়া হয়েছিল। জোড়ায় জোড়ায় ঢোকানো হয়। শেষের জন এসে মাথায় বন্দুক ঠেকায়। 

মনোজ কুমার বলেন, 'আমার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি মাথায় বন্দুক ঠেকিয়ে ওরা কেড়ে নিয়েছিল। আমাকে হেনস্থাও করে আটকাতে গেলে। ততক্ষণে ব্যাগে গয়না আর টাকা  ভরতে শুরু করে দিয়েছে ওরা।'

দোকানের এক কর্মী রোহিত কুমার মিশ্র জানান, দোকানে রীতিমতো চিৎকার চেঁচামেচি, ছুটোছুটি শুরু হয়ে গেছিল। প্রাণ বাঁচাতে দোকানের কর্মীরা কাউন্টারের পিছনে লুকিয়ে পড়েন। 

ভোজপুরের পুলিশ সুপার এই ঘটনার পর সমস্ত থানায় খবর দেওয়ার নির্দেশ দেন। প্রতিটি স্টেশনে গাড়ি চেকিং করা বাধ্যতামূলক করেন। দোকান-সহ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে পাওয়া ছবি দিয়ে দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, দোরিগঞ্জের কাছে ছয় জনকে তিনটি মোটর সাইকেলে দ্রুত পালাতে দেখা গেছে। তারাই ডাকাত দলের সদস্যরা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 


```