ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি
শেষ আপডেট: 2 April 2025 14:15
দ্য ওয়াল ব্যুরো: বসার জায়গা (Seats Problem) নিয়ে তুমুল অশান্তি। ফের খবরের শিরোনামে উঠে এল দিল্লি মেট্রো (Delhi Metro)। অফিস টাইমে সিট পাওয়া তো দূর, দাঁড়িয়ে থাকাটাই রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সে মেট্রোর গেট দিয়ে ভিতরে ঢুকতে গিয়েই হোক বা বসার জায়গা নিয়ে ঝামেলা নতুন কিছু নয়। সম্প্রতি দিল্লি মেট্রোয় এক পুরুষ ও মহিলা যাত্রীর (Passengers) তর্কাতর্কির ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যা সামনে আসতেই রীতিমতো হাসির রোল উঠেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি মেট্রোর জেনারেল সিটে বসে থাকা এক ব্যক্তিকে উঠে যেতে বলছেন এক মহিলা যাত্রী। কিন্তু আসন মহিলাদের জন্য সংরক্ষিত না হওয়ায় প্রথমেই আপত্তি জানান যুবক। মহিলা বারবার বললেও তিনিও রাজি হননি।
উল্টে ইয়ারফোন কানে দিয়ে গান শুনতেই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে তাঁকে। এরপর আচমকাই একদল মহিলার সঙ্গে তর্ক বেধে যায় তাঁর। মহিলা যাত্রী হয়তো ভেবেছিলেন, তাঁর আপত্তিতে হয়তো নিজের সিট ছেড়ে বসার জায়গা দেবেন যুবক। কিন্তু তা না হতেই মাথায় রাগ উঠে যায়।
View this post on Instagram
ছাড়ার পাত্র নন যুবকও। একেবারে চেঁচামেচি না করে শান্ত ভাবে মহিলা যাত্রীকে তাঁর আপত্তির কারণ জানান যুবক। কিন্তু আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত না হওয়ায় কিছুতেই নিজের সিট ছাড়েননি তিনি। উলটে মহিলা যাত্রীর কোনও কথাই তিনি কানে নিচ্ছিলেন না। ভাইরাল ভিডিওতে সেই ছবি ধরা পড়েছে। জনকপুরী পশ্চিমের কাছে ব্লু লাইনের মেট্রোরেলের ঘটনা।
ভিডিওতে এক মহিলাকে বলতে শোনা যায়, আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন! তাতেও কিছু যায় আসেনি যুবকের। এরপর নির্দিষ্ট স্টপেজ আসার পরই যুবক সিট ছাড়েন। মহিলা যাত্রীর সঙ্গে যুবকের কথাবার্তার মজাদার ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। কয়েকজন ব্যবহারকারী লিখেছেন, 'মেট্রো কোচে দাঁড়িয়ে থাকা মহিলাকে যুবকের আসনটি ছেড়ে দেওয়া উচিত ছিল।' আবার কেউ কেউ লিখেছেন, 'যদি সেটা মহিলাদের আসন না হয়, তাহলে কেন তিনি উঠবেন? মহিলারা হলে কী করতেন?"
আরেকজন লেখেন, "সমস্যা সমাধানের জন্য প্রথমেই মেট্রোয় একটি সম্পূর্ণ মহিলা কোচের প্রয়োজন। এটা নতুন কিছু নয়। মহিলাদের নিজেদের বসার নির্দিষ্ট আসন থাকলেও অনেকেই জায়গা না পেয়ে এমন ব্যবহার করে থাকেন।' অন্য আরেকজন লেখেন, ' বয়স্ক হোক বা মহিলা, মৌলিক ভদ্রতা হল তাঁদের সবার আগে জায়গা ছেড়ে দেওয়া। '
তবে এমন ঘটনা দিল্লি মেট্রতে নতুন নয়। এর আগে এক মহিলা যাত্রী সিট না পেয়ে জোর করে এক পুরুষের কোলে বসে পড়েছিলেন। বিষয়টি নিয়ে কম বিতর্ক হয়নি। এছাড়াও মেট্রোর মধ্যে মহিলা যাত্রীদের সিটে বসা নিয়ে মারপিটের ছবিও সামনে এসেছিল। এবার সিটে বসতে না পেরে পুরুষ যাত্রীকে হাজার কথা বললেও তাঁর ব্যবহার এবং মুখের উপর না বলে দেওয়ার বিষয়টিকে অনেকেই প্রশংসা করেছেন।