Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেয়েদের শরীর নিয়ে কোনও মন্তব্যে যৌন হেনস্থার মামলা হতে পারে! পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের

এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য কোনও মহিলা যৌন হেনস্থার মামলা করতে পারেন এবং তার জন্য অভিযুক্তকে শাস্তি পেতেও হতে পারে। 

মেয়েদের শরীর নিয়ে কোনও মন্তব্যে যৌন হেনস্থার মামলা হতে পারে! পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 January 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের শরীর বা শারীরিক গঠন নিয়ে যে কোনও রকম মন্তব্য যৌন হেনস্থার সমান! কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ এমনই। এক মামলার প্রেক্ষিতে এই মন্তব্যই করেছেন বিচারপতি এ বদরুদ্দিন। তিনি এও জানান, এই ধরনের ঘটনা ঘটলে তার জন্য কোনও মহিলা যৌন হেনস্থার মামলা করতে পারেন এবং তার জন্য অভিযুক্তকে শাস্তি পেতেও হতে পারে। 

কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদে কর্মরত এক মহিলা তাঁর এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। অভিযোগ ছিল, ওই যুবক তাঁর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে 'ঠিকই আছে...' বলে মন্তব্য করেছিল। মহিলার দাবি, এই মন্তব্য করে কার্যত তাঁর শ্লীলতাহানি করেছেন যুবক। সেই প্রেক্ষিতেই মামলা করেন তিনি। 

মহিলার আরও দাবি, একবার নয়, ২০১৩ সাল থেকে একাধিকবার তাঁর শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে এসেছেন ওই যুবক। একই সঙ্গে, অশ্লীল মেসেজও পাঠাতে শুরু করেন তিনি। সেই কারণে বিদ্যুৎ পর্ষদে এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন মহিলা। কিন্তু প্রাথমিক ভাবে কোনও তরফেই কোনও পদক্ষেপ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। 

কেরল হাইকোর্টে অভিযুক্তর আইনজীবী দাবি করেন, কোনও মহিলার শারীরিক গঠনের প্রশংসা করা হলে তা যৌন হেনস্থা হয় না। আর তাঁর মক্কেল মহিলার শরীরের প্রশংসাই করেছিলেন, তাঁকে সুন্দর বলেছিলে। তাই এই মামলা খারিজ করা হোক। যদিও তার পাল্টা দিয়ে মহিলার আইনজীবী বলেন, তাঁর মক্কেলের সম্মানহানি করতে এবং হেনস্থা করার উদ্দেশে ওই মন্তব্য করা হয়েছিল। 

দুই পক্ষের মন্তব্য শুনে হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, যুবকের মন্তব্য ‘যৌনগন্ধী’। তাই তাঁর বিরুদ্ধে মহিলা যে মামলা করেছেন তা বহালই থাকবে। 


```