Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

জাত ইস্যুতে বিরোধী দলনেতাকে খোঁচা অনুরাগের, পাল্টা রাহুল, 'দলিত, জনজাতিকেই অসম্মান'

কেন্দ্রীয় সরকার কেন জাতি গণনা করাচ্ছে না, বাজেট বিতর্কে বারে বারে সেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সোমবার রাহুলের ভাষণে অনেকটা সময় ধরে ছিল জাত গণনার ইস্যু। 

জাত ইস্যুতে বিরোধী দলনেতাকে খোঁচা অনুরাগের, পাল্টা রাহুল, 'দলিত, জনজাতিকেই অসম্মান'

রাহুল গান্ধী ও অনুরাগ ঠাকুর

শেষ আপডেট: 30 July 2024 19:11

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার কেন জাতি গণনা করাচ্ছে না, বাজেট বিতর্কে বারে বারে সেই প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। সোমবার রাহুলের ভাষণে অনেকটা সময় ধরে ছিল জাত গণনার ইস্যু। 

মঙ্গলবার সেই প্রসঙ্গেই রাহুলকে পাল্টা খোঁচা দেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর।

তিনি বলেন, যাঁর জাতের ঠিক নেই তিনি কিনা জাতি সুমারি নিয়ে বলছেন। রাহুল সোমবার বলেছিলেন, দেশের জনসংখ্যার সিংহভাগ দলিত, আদিবাসী ও ওবিসি। কিন্তু তাদের প্রকৃত সংখ্যা দেশ জানে না। কারণ সরকার জানার চেষ্টা করে না। রাহুল আরও বলেন, 'জিতনা আবাদি, উতনা হক।' অর্থাৎ, যে জাতির সংখ্যা যত বেশি তাদের অনুপাতে সুবিধা দিতে হবে। 

মঙ্গলবার রাহুলের কথার জবাব দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অনুরাগ নাম না করে রাহুলের জাত নিয়ে প্রশ্ন তোলেন। রাজনৈতিক মহল মনে করছে, 'আর-১' বলতে অনুরাগ রাজীব গান্ধীকে বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী ছিলেন, আর-১। তিনি এই সংসদে ওবিসি সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, রাহুলকে আর-টু বলে বোঝাতে চেয়েছেন অনুরাগ।

বিজেপি সাংসদের মন্তব্য নিয়ে রাহুল বলেন, 'আমাকে অপমান, অপদস্ত করা হয়েছে। তবে আমি এই ধরনের মানুষের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি না।' রাহুল বলেন, যে ভাষায় আমাকে অপমান করা হয়েছে তা আসলে দলিত, জনজাতি, ওবিসিদেরই অসম্মান করা।


```