Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, মোদী কথা বললেন রেলমন্ত্রীর সঙ্গে

ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৩। প্রায় ৪০ জনের কাছাকাছি আহত হয়েছেন। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। 

 অন্ধ্রপ্রদেশ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩, মোদী কথা বললেন রেলমন্ত্রীর সঙ্গে

শেষ আপডেট: 30 October 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে ফের ভয়াবহ রেল দুর্ঘটনার মুখোমুখি হল দেশ। অন্ধ্রপ্রদেশের ভিজিয়াঙ্গারাম জেলার কাছাকাছি দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার পর পেরোল দুঃসহ প্রথম রাত। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১৩। প্রায় ৪০ জনের কাছাকাছি আহত হয়েছেন। যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। 

এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাতেই তিনি কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে। প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয় তিনি নিজে কথা বলেছেন রেলমন্ত্রীর সঙ্গে, পাশাপাশি গোটা ঘটনার উপর নজর রেখেছেন। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফে। অন্য দিকে এই খবর পাওয়া মাত্রই রবিবার রাতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর অ্যাম্বুলেন্স এবং শুরু হয়েছে উদ্ধারকাজ। পাশাপাশি রেলের তরফ থেকেও খোলা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। 

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও রেল কর্মচারীর ভুলেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সিগন্যালের ভুলেই বিশাখাপত্তনম বিজয়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একই লাইনে চলে আসে বিশাখাপত্তনম পালাসা এক্সপ্রেস ট্রেনটি। লাইন ব্রেকের জন্য অন্ধ্রের ভিজিয়াঙ্গারামের কাছে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ট্রেনটি। সেই সময়ে তাকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। এর ফলে প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। 

প্রসঙ্গত, গত ৪ মাস আগে ঠিক এমনই আরও এক ভয়ঙ্কর রেল দুর্ঘটনা প্রত্যক্ষ করেছিল দেশবাসী। করমণ্ডল কাণ্ডের স্মৃতি এখনও টাটকা সকলের মনেই। ২৮৮ জন মারা গিয়েছিলেন সেই ঘটনায়। প্রায় একই কায়দায় ফের ঘটল এই দুর্ঘটনা। বারবার এমন দুর্ঘটনায় কপালে ভাঁজ পড়ছে রেল কর্তাদের। পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর প্রতিও সুর চড়াচ্ছেন বিরোধীরা। 


```