Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, বিপাকে যাত্রীরা

রবিবার রাতেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। পাশাপাশি সোমবার সকালেও বিশাখাপত্তনম থেকে ছাড়া এবং বিশাখাপত্তনমগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন নির্দিষ্ট রুট বদল করে অন্য রুট ধরবে।

ট্রেন দুর্ঘটনার জেরে বাতিল বহু ট্রেন, বিপাকে যাত্রীরা

শেষ আপডেট: 30 October 2023 08:41

দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রেন। অন্ধ্রপ্রদেশের কাছে একটি প্যাসেঞ্জার ট্রেন এবং একটি এক্সপ্রেস ট্রেন একই লাইনে চলে আসায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এর জেরে বহু ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। 

রবিবার রাতেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। পাশাপাশি সোমবার সকালেও বিশাখাপত্তনম থেকে ছাড়া এবং বিশাখাপত্তনমগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেন নির্দিষ্ট রুট বদল করে অন্য রুট ধরবে। এর জেরে সপ্তাহের শুরুতেই ভোগান্তির মুখে পড়বেন সাধারণ মানুষ। 

রবিবার রাতে বিশাখাপত্তনম কোরবা এক্সপ্রেস, পালসা বিশাখাপত্তনম স্পেশাল ট্রেন, বিশাখাপত্তনম পারাদ্বীপ এক্সপ্রেস, বাতিল করা হয়। অন্যদিকে সোমবার রায়পুর বিশাখাপত্তনম রুটের ৪টি প্যাসেঞ্জার ট্রেন, পারাদ্বীপ বিশাখাপত্তনম রুটের ২টি ট্রেন, কোরবা বিশাখাপত্তনম, রায়গড় বিশাখাপত্তনম, ভিজিয়াঙ্গাম বিশাখাপত্তনম স্পেশাল, বিশাখাপত্তনম থেকে ছাড়া ভিজিয়াঙ্গাম গুনুপুর স্পেশাল, এবং গুনুপুর থেকে ছাড়া ভিজিয়াঙ্গাম গুনুপুর স্পেশাল বাতিল করা হয়েছে। 

কীভাবে ঘটল এই দুর্ঘটনা? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও রেল কর্মচারীর ভুলেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সিগন্যালের ভুলেই বিশাখাপত্তনম বিজয়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একই লাইনে চলে আসে বিশাখাপত্তনম পালাসা এক্সপ্রেস ট্রেনটি। লাইন ব্রেকের জন্য অন্ধ্রের ভিজিয়াঙ্গারামের কাছে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ট্রেনটি। সেই সময়ে তাকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। এর ফলে প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। 


```