Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রেমে না! যুবতীকে কুপিয়ে মুখে অ্যাসিড ছুড়ল অভিযুক্ত, অন্ধ্র প্রদেশে শোরগোল

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইল অভিযুক্ত যুবক!

প্রেমে না! যুবতীকে কুপিয়ে মুখে অ্যাসিড ছুড়ল অভিযুক্ত, অন্ধ্র প্রদেশে শোরগোল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 15 February 2025 08:46

দ্য ওয়াল ব্যুরো: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিকাকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইল অভিযুক্ত যুবক! ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে এমনই নৃশংস ঘটনার সাক্ষী থাকল অন্ধ্র প্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লীর একটি কলেজে।

অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কলেজেরই এক সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে পরে মুখে অ্যাসিড ছুড়ে মারে! ঘটনার পর অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে গোটা ঘটনায় রাজ্যে মহিলা সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভ্যালেন্টাইস ডে-তে সহপাঠীতে প্রেমের প্রস্তাব দিয়েছিল এক পড়ুয়া। মেয়েটি তৎক্ষণাৎ তা প্রত্যাখ্যান করার পরই অভিযুক্ত রুদ্র মূর্তি নেয় বলে অভিযোগ। চোখের পলকে পকেট থেকে গোলাপের পরিবর্তে ছুরি বের করে মেয়েটিকে কোপাতে শুরু করে। এমনকী রক্তাক্ত অবস্থায় মেয়েটি মাটিতে পড়ে গেলে অভিযুক্ত তার মুখে অ্যাসিড ছুড়ে মারে। বর্তমানে মদনপল্লীর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী।

ঘটনার তীব্র নিন্দা করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর নির্দেশে হাসপাতালে গিয়ে আক্রান্ত তরুণীর সঙ্গে দেখা করে আসেন দুই মন্ত্রী। তরুণীর চিকিৎসায় যাবতীয় সাহায্যের ঘোষণাও করেছে সরকার।


```