Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাসপেন্স থ্রিলারের কায়দায় পার্সেলে এল মৃতদেহ, চিরকুটে ১.৩ কোটি টাকা দাবি

অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এরকমই হরর ফিল্মের মতো ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে।

সাসপেন্স থ্রিলারের কায়দায় পার্সেলে এল মৃতদেহ, চিরকুটে ১.৩ কোটি টাকা দাবি

১ কোটি ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছে।

শেষ আপডেট: 20 December 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: পার্সেলে এল মৃতদেহ! যা দেখে স্বাভাবিকভাবেই আঁতকে উঠলেন মহিলা। শুধু তাই নয়, দুঃস্থ সেই মহিলার বাড়িতে আসা পার্সেলে ছিল একটি চিরকুটও। যাতে তাঁর কাছে ১ কোটি ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। সব মিলিয়ে অন্ধ্রপ্রদেশের নেহাতই দেহাতি ওই মহিলার বাড়ির লোকও চমকে উঠেছেন।

অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় এরকমই হরর ফিল্মের মতো ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। জেলার উন্ডি মণ্ডলের ইয়েন্ডাগান্ডি গ্রামে বাড়ি নাগা তুলসী নামে ওই মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কিছুদিন আগে ক্ষত্রিয় সেবা সমিতির কাছে একটি দরখাস্ত পাঠিয়েছিলেন। যাতে তিনি বাড়ি তৈরির জন্য তাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলেন। তার জবাবে সমিতি তাঁকে বেশ কিছু টাইলস পাঠিয়েছিল।

তারপর নাগা তুলসী ফের ক্ষত্রিয় সেবা সমিতির কাছে বাড়ি তৈরির সরঞ্জাম প্রার্থনা করে দরখাস্ত লেখেন। তাতে সমিতি তাঁকে সাহায্য করবে বলে জানায়। তারা এও জানায় যে, নতুন বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পাঠানো হবে। এরপর হোয়াটস অ্যাপে সমিতি জানিয়েছিল, তাঁর বাড়িতে আলো, পাখা ও সুইচের মতো বেশ কিছু সরঞ্জাম পাঠানো হবে। 

সেই মতো বৃহস্পতিবার রাতে কেউ এসে বাড়ির দরজার সামনে একটি পার্সেল নিয়ে আসে। তাঁকে মুখেও বলে যায়, এই বাক্সের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম আছে। তুলসী পরে সেই বাক্স খুলে আঁতকে ছিটকে পড়েন। দেখেন তার ভিতরে এক অজ্ঞাতপরিচয় পুরুষের মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ এসে দেহটি ময়নাতদন্তে পাঠায়। একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার খোদ ওই গ্রামে তদন্তে যান। পুলিশ ও বাড়ির লোকেরা পার্সেলের ভিতর থেকে একটি চিরকুটও উদ্ধার করেন। যাতে ১ কোটি ৩০ লক্ষ টাকা না দিলে চরম পরিণতির মুখে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। পুলিশ এখন কে পার্সেল দিয়ে গিয়েছে এবং ওই মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্তে নেমেছে। জিজ্ঞাসাবাদের জন্য ক্ষত্রিয় সেবা সমিতির কর্তাব্যক্তিদের ডেকে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। এবং ৪-৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।


```