Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেলাইনে ভোটদানের প্রতিবাদীকে চড়, বিধায়ককে পালটা থাপ্পড় ভোটারের

হায়দরাবাদে বোরখা সরিয়ে মুখ দেখাতে বলে বিতর্কে বিজেপি প্রার্থী, পুলিশে অভিযোগ

বেলাইনে ভোটদানের প্রতিবাদীকে চড়, বিধায়ককে পালটা থাপ্পড় ভোটারের

সোমবার ভোট চলাকালীন ভোটারকে চড় মারছেন বিধায়ক।

শেষ আপডেট: 13 May 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো: রাহুল দ্রাবিড়, মণিপুরের মুখ্যমন্ত্রী ধৈর্য ধরে লাইন দিয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু, অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডির দলের এক বিধায়ক বাহুবল দেখালেন বুথের লাইনে। বেলাইনে ভোটদানের আপত্তি তোলায় এক ভোটারকে সপাটে চড় মারেন বিধায়ক। যদিও ওই ভোটারও বিধায়ককে পালটা চড়ে জবাবও দিয়ে দেন।

অন্যদিকে, হায়দরাবাদে বিজেপির কে মাধবী লতাও সোমবার ভোটপর্ব চলাকালীন বিতর্কে জড়িয়ে পড়েন। একটি বুথে গিয়ে তিনি মুসলিম মহিলাদের বোরখায় ঢাকা মুখ খুলতে বলেন। যাতে ভোটার পরিচয়পত্রের সঙ্গে তাঁদের মুখ মিলিয়ে দেখার সুযোগ পান। একটি ভিডিও প্রকাশ হতেই মাধবী লতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।

গুন্টুরে এদিন ওয়াইএসআর কংগ্রেস পার্টির তেনালির বিধায়ক এ শিবকুমার বেলাইনে ভোট দিতে যান। তখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো এক ভোটার তাতে আপত্তি তোলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তা শুনেই বিধায়ক প্রায় ছুটে এসে ওই ভোটারকে এক চড় মারেন। ভোটারও পালটা ঘুরিয়ে চড় মারেন শিবকুমারকে।

তারপরেই বিধায়কের সাঙ্গোপাঙ্গরা সদলে চড়াও হয় ওই ভোটারের উপর। অন্য ভোটাররা তাঁদের সামলানোর চেষ্টা করলেও ঘটনার সময় কোনও পুলিশ বাধা দিতে এগিয়ে আসেননি। বিধায়কের এহেন আচরণ নিন্দার মুখে নেট দুনিয়ায়।

অন্যদিকে, বিজেপি নেত্রীর বিরুদ্ধে মালাকপেট থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। লোকসভা নির্বাচনে বহুচর্চিত প্রার্থীর নাম মাধবী লতা। হায়দরাবাদে তিনি চারবারের সাংসদ মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচনী অফিসার রোনাল্ড রস জানান, পুলিশ অভিযোগের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে। কারণ কোনও প্রার্থীরই অধিকার নেই যে, তিনি ভোটারের মুখ দেখার জন্য বোরখা তুলে দেখতে পারেন।

যদিও বিজেপি প্রার্থীর দাবি, ভোটে দাঁড়ানোর কোনও প্রার্থী ভোটারদের আইডি পরীক্ষা করতেই পারেন। আমিও একজন প্রার্থী। আমার অধিকার আছে ভোটার পরিচয়পত্র দেখার। সেখানে মুখে আবরণ খুলেও দেখতে চাওয়া যায়। তাছাড়া আমি একজন মহিলা প্রার্থী। ফলে আমি এমন কিছু অন্যায় করিনি। এটা নিয়ে ইস্যু করছে মানে ওরা ভয় পেয়েছে। ওয়েইসি এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য না করলেও ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন।


```