Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তিরুপতির লাড্ডুতে ঠিক কী সমস্যা ছিল, এবার বিশেষ তদন্তকারী দল গড়লেন চন্দ্রবাবু

সম্প্রতি ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তারপরই শুক্রবার তদন্তকারী দল গঠন করে পুরো বিষয় তদন্তের নির্দেশ অন্ধ্রপ্রদেশ সরকারের।

তিরুপতির লাড্ডুতে ঠিক কী সমস্যা ছিল, এবার বিশেষ তদন্তকারী দল গড়লেন চন্দ্রবাবু

ফাইল ছবি

শেষ আপডেট: 27 September 2024 16:00

দ্য ওয়াল ব্যুরো: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল মেলার খবরে আলোড়ন পড়ে গেছিল গোটা দেশে। এবার বড় পদক্ষেপ অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকারের। ঘটনার তদন্তে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হল শুক্রবার। 

গুন্টুর রেঞ্জের আইজি সর্বশ্রেষ্ঠ ত্রিপাঠীর নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল কাজ করবে বলে জানা গেছে। ওই দল দ্রুত মন্দিরের দায়িত্বে থাকা সব সরকারি দফতর থেকে রিপোর্ট সংগ্রহের কাজ শুরু করবে। সরকারের স্পষ্ট নির্দেশ, তদন্তকারী দলকে সবাইকে যথাযথ সাহায্য করতে হবে এবং প্রয়োজনীয় নথি তুলে দিতে হবে। 

শুক্রবার বিশেষ দল গঠনের পরই ডিজিপি দ্বারকা তিরুমালা রাওয়ের সঙ্গে দেখা করে প্রসাদী লাড্ডুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি তদন্তের জন্য ঠিক কী কী প্রয়োজন বা কীভাবে তদন্ত চলবে তার গাইডলাইনস দেন ডিজিপি। 

সম্প্রতি ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন এক ব্যক্তি। তারপরই শুক্রবার তদন্তকারী দল গঠন করে পুরো বিষয় তদন্তের নির্দেশ অন্ধ্রপ্রদেশ সরকারের।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সর্বপ্রথম অভিযোগ তোলেন, তিরুপতির 'প্রসাদম'-এ ব্যবহৃত ঘিতে পশুর চর্বি ও মাছের তেল মিশিয়ে ভেজাল দেওয়া হয়। ওয়াইএসআর কংগ্রেস পার্টির জমানায় এই কাজ হত বলে দাবি করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক।

প্রসঙ্গত, তিরুপতি মন্দিরের বিতর্কের পরই উত্তর প্রদেশের অযোধ্যা, প্রয়াগরাজ, মথুরার মতো একাধিক মন্দিরে বাইরে থেকে প্রসাদ আনায় নিষেধাজ্ঞা জারি হয়েছে।


```